শনিবার, ১৬ মে ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

সিরাজগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

মাসুদ রানা- সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পরোকিয়া প্রেমের জেরে স্ত্রী তানিয়া খাতুনকে হত্যার অভিযোগে স্বামী আজিজুল ভুইঁয়া(৩০) কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত, সাথে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

আজ সোমবার (২৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রাজজ মোঃ আবুল বাশার মিঞা এই কারাদণ্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্ত আজিজুল ভুইঁয়া(৩০) উল্লাপাড়া উপজেলার কয়রা হরিশপুর গ্রামের জালাল উদ্দীনের ছেলে।

অতিরিক্ত দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি জেবু ন্নেছা (জেবা রহমান) এ তথ্য নিশ্চিত করে বলেন, ৩০৪ ধারা (প্রথম অংশ) অধিন দন্ড যোগ্য অপরাধে দোষী সাব্যস্ত করে আসামি আজিজুল ভুইঁয়া কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ২০১৮ সালে উল্লাপাড়া উপজেলার পশ্চিম ভদ্রকোল গ্রামের তানিয়া খাতুনের সঙ্গে বিয়ে হয় ফার্নিচার ব্যবসায়ী আজিজুল ভুইঁয়ার। বিয়ের পর আজিজুল ভুইঁয়া অন্য এক নারীর সঙ্গে পরোকিয়া প্রেমে জড়িয়ে পড়েন। এতে স্ত্রী তানিয়া বাধা দিলে উভয়ের মধ্যে মনোমালিন্য শুরু হয় এবং তানিয়াকে মারপিট করতো আজিজুল।

গত ২০২১ সালের (২৫ জানুয়ারী) দুপুরে আজিজুল ভুইঁয়া তার স্ত্রী তানিয়াকে মারপিট করে। এক পর্যায়ে তানিয়ার মৃত্যু হয়। এঘটনায় তানিয়ার মা সেলিনা বেগম বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন। মামলার স্বাক্ষ্য প্রমাণ শেষে আজ আদালত আজিজুল ভুইঁয়া কে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com