মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সুদের উপর টাকা দিয়ে জায়গাজমি দখলে নেয়াই যার কাজ

আবির আকাশ- লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরে সুদের উপর টাকা দিয়ে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর রেখে ভয়ংকর প্রতারণার জাল পেতেছে আবুল বাশার নামের এক সুদের কারবারি। দীর্ঘদিন ধরে লক্ষ্মীপুরের রামগতির চর পোড়াগাছায় সুদের উপর টাকা দিয়ে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে সাধারণ মানুষকে সর্বশান্ত করার অভিযোগ উঠেছে।

জানা গেছে, লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চরপোড়াগাছা গ্রামের মুকুহাজি বাড়ির মৃতঃ মোকলেসুর রহমানের ছেলে আবুল বাশার দীর্ঘ ২ যুগ ধরে স্থানীয় নদী ভাঙ্গা অসহায় মানুষের বিপদ লক্ষ্য করে চড়া সুদে মহাজনি কারবার করে। টাকা ঋণ দেয়ার নামে সাদা স্ট্যাম্পে সাক্ষর রাখে।

নিয়মের বাইরেও সুদের দেড়গুন দুই গুন বেশী সুদ দিয়েও সাধারণ মানুষ আবুল বাশারের কাছ হতে স্টাম্প ফেরত পাওয়া পায় না। সে নানা ইস্যু সৃষ্টি করে সাদা স্ট্যাম্পে ইচ্ছামত টাকার অংক লিখে, মনগড়া সব শর্ত জুড়ে ও তার অনুসারীদের সাক্ষী বানিয়ে থানায় বা আদালতে মামলা করে। সাধারণ জনগণ টাকা দিতে ব্যর্থ হলে বাড়িঘর জায়গা জমি দখল করে নিয়ে যায় সুদখোর আবুল বাশার।

এমনই এক প্রতারণার শিকার একই উপজেলার চর আলগী গ্রামের দিন দরিদ্র রিক্সা চালক মোঃ জাকির হোসেন। সে তার মেয়ের বিয়ের জন্য প্রথম ধাপে ৩০ হাজার ও দ্বিতীয় ধাপে ২০ হাজার টাকা নেয় সাদা স্ট্যাম্পে স্বাক্ষর করে। পরে জাকির নিজেই ১৬ হাজার টাকা পরিশোধ করে এবং কিছুদিন পরে তার ভগ্নিপতি ছিদ্দিক ও অন্যান্য সাক্ষীদের উপস্থিতিতে ২৫ হাজার টাকা পরিশোধ করে। এ সুবাদে ভগ্নপতি ছিদ্দিক ও নাবালক ভাগিনাকে স্থানীয় বাজারে আটক করে পূণরায় সাদা স্ট্যাম্পে সাক্ষর নেয় সুদখোর বাশার।

তথাপিও সুদের কারবারি আবুল বাশার তার কাছ থেকে ৮০ হাজার টাকা পাবে বলে হুমকি-ধমকি ও হামলা মামলার ভয় দেখায়।
এনিয়ে বাশারের সাথে মুঠোফোনে একাধিকবার চেষ্টা করে না পাওয়ায় মন্তব্য জানা যায়নি।

এনিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রামগতি থানায় লিখিত অভিযোগ দিয়েও কোন সূরাহা পায়নি ভুক্তভোগী জাকির হোসেন। মহাজনি সুদের কারবারী আবুল বাশারের লাগাতার হুমকি ধমকি ও মামলা হামলাী ভয়ে নিরীহ রিকশাচালক জাকির হোসেন পালিয়ে বেড়াচ্ছেন। সুদখোর বাশারের কাছ হতে স্ট্যাম্প উদ্ধার, মামলা হামলা হুমকিধামকি থেকে নিস্তার চান ভুক্তভোগী জাকির হোসেন।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com