মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সোনার দেশ গড়তে হলে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে হবে- গোলাম রাব্বানী

মোঃ নুরুন্নবী- পাবনা জেলা প্রতিনিধি.
বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি গোলাম রাব্বানী বলেছেন, সোনার দেশ গড়তে হলে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে অবহেলিত কুষকদের অগ্রাধিকার দিতে সরকারকে উদ্যোগ নিতে হবে। দুর্নীতিবাজরা শ্রমিকের ঘাড়ে চরে কোটি কোটি টাকার সম্পদের পাহাড় গড়লেও শ্রমিকের ভাগ্য পরিবর্তন হয়নি। এসব দুর্নীতবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

শুক্রবার (১ নভেম্বর) দুপুরে পাবনার টেবুনিয়ার মনোহরপুরে বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়ন পাবনা জেলা শাখার অফিস উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

তিনি বলেন, (৫ আগস্ট) স্বৈরাচার খুনি হাসিনার পতন হয়েছে। শেখ হাসিনা চলে গেলে তার প্রেতাত্মারা রয়ে গেছেন। তারা হাসিনাকে ক্ষমতায় আনার পাঁয়তার করছে। তাকে আর দেশে আসতে দেওয়া হবে না। যারা আনতে চান তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। দেশ গড়তে হলে ভালো মানুষ তৈরি করতে হবে। শেখ মুজিবই তার নেতাকর্মীদের বিরুদ্ধে চোর আখ্যা দিয়ে গেছেন। সেসব চোররা দেশের জন্য কি করবে?। শেখ হাসিনা খুন করেই ক্ষ্যান্ত হয়নি আবার মানুষ পিটিয়ে পুড়িয়ে হত্যা হরেছে। যারা নানা অপতৎপরতা করছ তোমরা থেমে যাও। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। টুস করে দেশে না এসে ঘোষণা দিয় আসেন। বিমানবন্দরে রিসিভ করে আয়নাঘরে নিয়ে যাওয়া হবে।

দেশের কৃষকরা অবহেলি তুলে ধরে তিনি বলেন, আমার দেশের কৃষকরা বেশ অবহেলিত। প্রান্তিক কৃষকরা আবাদকৃত সবজি ও ফসলের ন্যায্যমূল্য পায়না। যারা উৎপাদন করেনা তারা ফায়দা লুটে থাকে। কৃষকদের মুখে হাসি ফুটাতে হবে। কৃষকদের প্রতি যে জুলুম করা হয়েছে তার অবসান হোক।

কৃষকদের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করা হলে রুখে দাঁড়ানোর আহবান জানিয়ে তিনি বলেন, ভারতের কৃষকরা মোদী সরকারের বিরুদ্ধেও আন্দোলন করে। আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ থাকলে কোন অপশক্তি চোখ রাঙাতে পারবেনা। আসুন আমরা দুনিয়া ও আমিরাতর শান্তির জন্য ঐক্যবদ্ধ হই। কৃষকের দাবি পুরণের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

বাংলাদেশ এখন শহীদের দেশ। শহীদের দুইজন ইমাম এই মাটিতে শুয়ে আছেন। গত ৪ আগস্টে আরও দুজন শহীদ হয়েছেন। শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী সাহেব বলেছেন আমার রক্তকে তোমরা শক্তিতে পরিনত করো। কৃষি বিভাগে সংস্কার করে রোল মডেলে পরিনত করতে হবে। জাপান কৃষি উন্নয়নে দেশকে রোল মডেল তৈরি করলেও আমরা অনেক পিছিয়ে আছি। কারণ এখানে শ্রমিকের কোন দাম নেই।

কৃষিজীবী শ্রমিক ইউনিয়ন পাবনা জেলা শাখার সভাপতি ডা. মনিরুজ্জামানের সভাপতিত্বে ও শ্রমিক কল্যাণ ফেডারেশন পাবনা জেলা শাখার অফিস সম্পাদক মাও. আব্দুল মালেকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন পাবনা জেলা শাখার সভাপতি অধ্যাপক রেজাউল করিম, কৃষিজীবী শ্রমিক ইউনিয়নের বগুড়া অঞ্চল পরিচালক আতাউর রহমান, কৃষিজীবী শ্রমিক ইউনিয়নের বগুড়া অঞ্চল সহকারী পরিচালক মো. বদিউজ্জামান, পাবনা সদর উপজেলা উপসহকারী কৃষি অফিসার মো. কামরুজ্জামান, শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা সহসভাপতি দেলোয়ার হোসাইন। অনুষ্ঠানে ডা. মনিরুজ্জামানকে সভাপতি ও নাজমুল হোসাইনকে সাধারণ সম্পাদক করে ৩৪ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com