শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

স্বাধীন গণমাধ্যম কমিশন বাস্তবায়নের আহবান- বিএমইউজে

৭১সংবাদ২৪.কম- ডেস্কঃ
পালিত হলো ৩ মে, বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য “মতপ্রকাশের স্বাধীনতা সকল প্রকার মানবাধিকারের চালিকাশক্তি”। স্বাধীন গণমাধ্যম কমিশন প্রতিষ্ঠা করে তা বাস্তবায়নের জন্য, সাংবাদিকতায় মৌলিক নীতিমালা অনুসরণ করার আহবান জানিয়েছেন বিএমইউজে কেন্দ্রীয় নেতৃবৃন্দ। মুক্ত সাংবাদিকতা ও গণমাধ্যমের দাবিতে প্রতিবছর ৩ মে বিশ্বজুড়ে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়। ১৯৯১ সালে ইউনেস্কোর ২৬তম সাধারণ অধিবেশনের সুপারিশ অনুসারে, ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ সভায় ৩ মে তারিখটিকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের স্বীকৃতি দেয়া হয়। এরপর থেকে বিশ্বব্যাপী গণমাধ্যমকর্মীরা দিবসটি পালন করে আসছেন।

সাংবাদিকতার স্বাধীনতা, গণমাধ্যমের মৌলিক নীতিমালা অনুসরণ, বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতার মূল্যায়ন, বাংলাদেশে পেশাগত দায়িত্বরত অবস্থায় ক্ষতিগ্রস্ত ও জীবনদানকারী সাংবাদিকদের স্মরণ ও তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে)।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে)’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আলহাজ্ব সোহেল আহমেদ, সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে যুক্ত বিবৃতিতে দাবি করে বলেন, স্বাধীন গণমাধ্যম কমিশন প্রতিষ্ঠা ও বাস্তবায়ন করে সাংবাদিকতায় মৌলিক নীতিমালা অনুসরণ করার আহবান জানান।

বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে গণমাধ্যম কর্মীর চাকুরী (শর্তাবলী) আইনের সংশোধন সংযোজন করতে হবে। ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ সংশোধন করার আশ্বাস প্রদান করা হলেও বিলম্ভিত হওয়ায় উদ্বেগ প্রকাশ করে সকল সাংবাদিকদের বিরুদ্ধে ইতিপূর্বে দায়ের করা ডিজিটাল নিরাপত্তা ও আইসিটি আইনের মামলা গুলো প্রত্যাহারের আহবান জানান।

এছাড়াও সকল প্রকার হয়রানি বন্ধের জন্য অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জোর দাবি জানিয়ে বলেন, বাংলাদেশ প্রেস কাউন্সিল আইন, ১৯৭৪ সংশোধন করে সাংবাদিকদের ন্যায্যতা, অধিকার, ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। সাংবাদিকদের নিয়োগ নীতিমালা প্রণয়ন করে প্রকৃত সাংবাদিকদের তালিকা তৈরী এবং প্রকাশের ব্যবস্থা গ্রহন করতে হবে। স্বাধীন গণমাধ্যম কমিশন প্রতিষ্ঠা ও বাস্তবায়ন করতে হবে। পেশাগত দায়িত্ব পালন ও সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের ওপর হামলা, মামলা এবং নির্যাতন বন্ধে সুরক্ষার ব্যবস্থা করার আহবান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি- বিএমইউজে কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com