শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

হরিনারায়ণপুর ৪নং ওয়ার্ডের মহিলা কর্মী সভা

জুয়েল রানা- কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ
কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানার হরিনারায়ণপুর ইউনিয়নে, ইউনিয়ন আওয়ামী লীগ ও ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সৌজন্যে হরিনারায়নপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদ্য ঘোষিত যুবলীগের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মিন্টু বিশ্বাসের বাড়ীর উপর ৪নং ওয়ার্ডের সকল মহিলা কর্মীদেরকে নিয়ে একটি কর্মী সভা অনুষ্ঠিত হয়।

কর্মী সভায় উপস্থিত সকল মহিলা কর্মীদের আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাদের ভূমিকা ও মহিলাদের নির্বাচনের রূপরেখা সম্পর্কে ধারনা দিতে এই কর্মী সভার আয়োজন করা হয়।

কর্মী সভায় উপস্থিত ছিলেন, হরিনারায়ণপুর ইউনিয়ন আ‘লীগের সভাপতি মহি উদ্দিন, হরিনারায়ণপুর ইউনিয়ন আ‘লীগের সাঃ সম্পাদক মোঃ ফারুক হোসেন, কুষ্টিয়া সদর উপজেলা আ‘লীগের সাংগঠনিক সম্পাদক সরকার আক্তারুজামান টগর।

এছাড়াও উপস্থিত ছিলেন, সদ্য ঘোষিত হরিনারায়ণপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটির আহ্বায়ক মোঃ ওহিদুল ইসলাম ওহিদ, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মিন্টু বিশ্বাস, ও যুগ্ম আহ্বায়ক তানভীর সাকি।

এছাড়াও উপস্থিত ছিলেন, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগ নেত্রী ইউনিয়ন সভপতি দিলারা বেগম, সাঃ সম্পাদক রোকেয়া বেগম, ও সদর উপজেলা মহিলা বিষয়ক সম্পাদিকা ও সদর উপজেলার ভাইস্ চেয়ারম্যান শাহনাজ পারভীন রেখা।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত সকল নেতা নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ও কুষ্টিয়া সদর ৩ আসনের সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফ এমপির উন্নয়ন তুলে ধরে আগামী নির্বাচনে পুরুষ ভোটারদের পাশাপাশি মহিলা ভোটারের গুরুত্বারোপ তুলে ধরে, কর্মী সভা শেষ হয়।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com