মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হরিনারয়নপুরেরর বিশিষ্ট বই ব্যবসায়ী সাপের কামড়ে মৃত্যু

জুয়েল রানা- কুৃষ্টিয়া জেলা প্রতিনিধিঃ
কুষ্টিয়া জেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানাধীন হরিনারায়ণপুর ইউনিয়নের পূর্বআব্দালপুর গ্রামের বিশিষ্ট বই ব্যবসায়ী ও ঐতিহ্যবাহী হরিনারয়নপুর বাজারের বালিকা বিদ্যালয় মার্কেটের ফাতেমা লাইব্রেরির প্রতিষ্ঠাতা মোঃ আনারুল ইসলাম(৪০) গত ২০/০৯/২২ইং তারিখ দিবাগত রাত ১টার সময়ে বিষধর সাপের দংশনে মৃত্যুবরন করেছেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৪০ বছর।

তথ্যসূত্রে জানা গেছে- দোকান থেকে বাড়ী পৌছালে ঘরের পাশে মেহগনি বাগানে প্রসাব করতে গেলে সাপে তখন তাকে দংশন করে। কুষ্টিয়া হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। সদালাপী আনারুল ইসলামের উক্ত ইউনিয়নের প্রত্যেকের সাথে তার অনেক ভালো সম্পর্ক ছিল এবং বেশ সুনামের সাথে সে ব্যবসা করছিল। তিনি আব্দালপুর গ্রামের মোঃআলফাজ শেখের ২য় পুত্র।

তার মাতার নাম মোসাঃফাতেমা বেগম, তার স্ত্রীর নাম মোসাঃমুক্তা বেগম। তার স্ত্রী কুষ্টিয়া জেলার জামজামী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষীকা। তার ২টি সন্তান রয়েছে। হঠাৎ জনাব আনারুলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হরিনারায়ণপুর ইউ,পি চেয়ারম্যান জনাব মোঃ মেহেদী হাসান সম্রাট, ডঃ মোঃ শাহনেওয়াজ আলী, খাতের আলী ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সহকারি অধ্যাপক মোঃ আামিরুল ইসলাম, সহকারি অধ্যাপক জনাব সত্যনাথবিশ্বাস, জনাব মোঃ আঃ কাইউম, উক্ত কলেজের ম্যানেজিং কমিটির সদস্য জনাব মোঃজাকির হোসেন, হরিনারায়ণ পুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ একরামুল হোসেন, হরিনারায়ণপুর ইউ,পির সাবেক আওয়ামী লীগের সভাপতি জনাব মোঃ সরকার আক্তারুজ্জামান টগরসহ হরিনারয়নপুর ইউনিয়নের প্রতিটা ব্যবসায়ী। আনারুল ইসলামের লাশ যোহরের নামাজের পর তার নিজ এলাকার কবরস্থানে শতশত মানুষের উপস্থিতে তার দাফন সম্পন্ন করা হয়।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com