শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

৩৭ আইনজীবীকে সরকারি বিভিন্ন পদে নিয়োগ- আইন মন্ত্রণালয়ের

আবীর আকাশ- লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি.
লক্ষ্মীপুরে ৩৭ জন আইনজীবীকে সরকারি আইন কর্মকর্তা-সরকারি কৌঁসুলিসহ বিভিন্ন পদে নিয়োগ দিয়েছে আইন মন্ত্রণালয়। গতকাল (১০ নভেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগ স্বাক্ষরিত পত্রে নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মো. আহমেদ ফেরদৌস মানিক, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পাবলিক প্রসিকিউটর মো. জহিরুল ইসলাম ও সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে তারেক আল আমিন রিসাদকে নিয়োগ দেওয়া হয়েছে।

এ ছাড়া জেলা আদালতের সরকারি কৌঁসুলি (জিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন হারুন উর রশিদ ব্যাপারী। অতিরিক্ত সরকারি কৌঁসুলি হিসেবে সোহেল মাহমুদ ও একে তৌহিদুর রহমান নিয়োগ পেয়েছেন। আর সহকারী কৌঁসুলি হিসেবে নিয়োগ পেয়েছেন ৮ জন। অপরদিকে জেলা ও দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন আরও ২০ আইনজীবী। এ নিয়ে ৩৭ জন আইনজীবীকে জেলা ও দায়রা জজ আদালতের বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর আহমেদ ফেরদৌস মানিক অ আ আবীর আকাশকে বলেন, জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছি। যে দায়িত্ব দেওয়া হয়েছে যেন সঠিকভাবে পালন করতে পারি সেটাই এখন আশা। পাশাপাশি মামলার জট কমাতে উদ্যোগ নেওয়া হবে। এ ছাড়া বিচার প্রার্থীরা যেন ন্যায় বিচার পান, সে চেষ্টা থাকবে। সবার সহযোগিতা কামনা করছি।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com