শনিবার, ১৬ মে ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

পঞ্চগড়ে জমি দখল ও প্রাণনাশের হুমকিতে পালিয়ে বেড়াচ্ছেন ইসমাইল হোসেন মিলন

রাকিব হোসেন- ঢাকা জেলা প্রতিনিধিঃ
চিহ্নিত সন্ত্রাসী ও ভূমিদস্যুদের জমি দখল ও প্রাণনাশের হুমকিতে পালিয়ে বেড়াচ্ছেন পঞ্চগড়ের অটোয়ারী উপজেলার বাসিন্দা ইসমাইল হোসেন মিলন।

সন্ত্রাসীরা বিএনপি দলের নেতা পরিচয়ে বিগত দুই বছর যাবত তাদেরকে পৈত্রিক সম্পত্তি থেকে উচ্ছেদের পাঁয়তারা চালাচ্ছে।

জমির ইসি নং ৫৪২০ এ ব্যাপারে পঞ্চগড় আদালতে মামলা চলমান আছে। আটোয়ারী থানায় জিডি করা হয়েছে। কিন্তু সন্ত্রাসীরা এতটাই প্রভাবশালী যে কোন আইন আদালতের তোয়াক্কা করে না। তারা গায়ের জোরেই সব কিছু করতে চায়।

গতকাল শনিবার বিকালে জাতীয় প্রেসক্লাবে এসেছিলেন ইসমাইল হোসেন মিলন। তিনি সন্ত্রাসীদের অন্যায়-অত্যাচারের বর্ণনা দিতে গিয়ে বার বার কান্নায় ভেঙ্গে পড়ছিলেন।

তিনি বলেন- পঞ্চগড় সাতখামার গ্রামের মুনসুছুরুল হকের নেতৃত্বে একদল সন্ত্রাসী আমার বাড়ি ভাঙচুর করেন এবং আমার পরিবারের উপর বেশ কয়েকবার হামলা করেন।

জীবন বাঁচাতে পালিয়ে থাকতে হচ্ছে এলাকা থেকে। তিনি সরকারের সংশ্লিষ্ট মহলের আইনি সুরক্ষার দাবি করেছেন।ইসমাইল হোসেন সহ পরিবারের অন্য সদস্যরাও নিরাপত্তাহীনতায় ভুগছেন।

তিনি সরকারের উচ্চমহলের দৃষ্টি আকর্ষণ করে বলেন- আমি ও আমার পরিবারের সকলেই আওয়ামী লীগের সমর্থক। কিন্তু দুঃখের বিষয়, বিএনপি নেতা নামধারীরা আমাদের জমি দখলের পাঁয়তারা চালাচ্ছে। এ ব্যাপারে তিনি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

ইসমাইল হোসেন আরো জানান- দিনের পর দিন তিনি এক কাপড়ে ঢাকাসহ বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াচ্ছেন। তাকে কৌশলে ঢাকা থেকে অপহরণের চেষ্টাও চালানো হয়েছে।

কিন্তু তিনি নিজ বুদ্ধিমত্তার জোরে আপাততঃ বেঁচে গেছেন। কিন্তু যেকোন মুহূর্তে তারা আবারো হামলা চালাতে পারেন বলে তিনি আশংকা করছেন।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com