শনিবার, ১৬ মে ২০২৬, ১২:১৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

সিরাজগঞ্জে চুরি করতে দেখে ফেলায় দুই শিশুসহ ৩ জনকে হত্যা- খুনি আটক

মাসুদ রানা- সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ বেলকুচিতে মা ও তার দুই ছেলে হত্যার রহস্য উন্মোচন করেছে পুলিশ।

চুরি করতে দেখে ফেলায় সৎ মামা আইয়ুব আলী সাগর শিল দিয়ে বুকে আঘাত করে ও গলা টিপে ভাগ্নি রওশন আরা এবং তার ‍দুই সন্তানকে হত্যা করেছে।

সোমবার ৩রা অক্টোবর দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান- সিরাজগঞ্জের পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল।

পুলিশ সুপার আরিফুর রহমান বলেন- সাগর ও নিহত রওশন আরা সম্পর্কে সৎ মামা ভাগ্নি ছিল। সাগর পেশায় একজন তাঁত শ্রমিক। এনজিওর ঋণের দায়ে হতাশাগ্রস্থ ছিলেন সাগর।

গত ২৮শে সেপ্টেম্বর সন্ধ্যায় সাগর ভাগ্নি রওশন আরার বাসায় টাকা ধার চাইতে যায়। কিন্তু রওশন আরা টাকা দিতে অস্বীকৃতি জানালে সে চুরির সিদ্ধান্ত নেন। রাতে সবাই ঘুমিয়ে গেলে চুরি করতে ঘরে ঢোকে সাগর।
একপর্যায়ে রওশন আরা ঘুম থেকে জেগে ওঠে।

এসময় সাগর রওশন আরাকে মসলা পেশা শিল দিয়ে বুকে আঘাত করে ও গলা টিপে হত্যা করে। এসময় শিশু জিহাদ(১০) ও মাহিন(৩) জেগে উঠলে তাদেরকেও হত্যা করে সাগর।

তিনি আরও জানান- হত্যা শেষে বাইরে থেকে ঘরের দরজা লাগিয়ে নিজ বাড়ি উল্লাপাড়া উপজেলায় চলে যায় সাগর। এ ঘটনায় গত শনিবার সকালে নিহতের বড় ভাই নুরুজ্জামান আকন্দ বাদী হয়ে মামলা করেন। পরে ওইদিন রাতেই আসামিকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, গত শনিবার জেলার বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়া ইউনিয়নের মবুপুর নতুনপাড়া গ্রামের একটি ফাঁকা বাড়ি থেকে মা ও দুই ছেলের অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com