শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

র‍্যাবের অভিযানে নাটোরে হেরোইন, মটরবাইক ও নগদ টাকা উদ্ধার নারী মাদক কারবারিসহ গ্রেফতার-২

রুহুল আমীন খন্দকার- বিশেষ প্রতিনিধিঃ
র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‍্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ছিনতাইকারী, ধর্ষণ, ভেজাল পণ্য, অপহরণ’সহ মাদকের বিরুদ্ধে সফলভাবে অভিযান চালিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় সিপিসি-২, নাটোর ক্যাম্প, র‍্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল গতকাল শনিবার ২১শে জানুয়ারি ২০২৩ইং তারিখ সন্ধ্যা ৫টা ৩০ ঘটিকায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর জেলার সদর থানাধীন চক-বদ্যনাথ (গুড়ের আরত) এলাকায় অভিযান পরিচালনা করেন।

ওই সময় কোম্পানী অধিনায়ক, অতিঃ পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন এবং কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে নাটোর হতে চক-বদ্যনাথ গামী রাস্তায় সফলতার সাথে চেকপোষ্ট পরিচালনা করা হয়। এ সময় মাদকদ্রব্য, মোটরসাইকেল, নগদ টাকা’সহ বিভিন্ন দ্রব্যাদি উদ্ধার করা হয়েছে।

চেকপোস্ট পরিচালনা কালীন সময় উদ্ধারকৃত দ্রবাদি হলো যথাক্রমে, (ক) হেরোইন- ২১০ গ্রাম, (খ) মোবাইল ফোন- ৪টি, (গ) সীমকার্ড- ৭টি, (ঘ) মোটর সাইকেল- ১টি, (ঙ) স্যান্ডেল- ১ জোড়া, (চ) মাদক বিক্রয় লব্ধ নগদ-৯১,৩০০/- (একানব্বই হাজার তিনশত) টাকা।

অভিযানে গ্রেফতারকৃত আসামীরা হলো- ১। মোছাঃ ফাতেমা বেগম(৪৫), স্বামী- মোঃ রহিম আলী, সাং- পশ্চিম বড়গাছা (চক-বদ্যনাথ), থানা ও জেলা- নাটোর , ২। মোঃ মাসুুদ রানা(৩৪) (চালক), পিতা- মোঃ চাঁন্দু রহমান, সাং- মাদারপুর, পোষ্টঃ মহিশালবাড়ী, থানা- গোদাগাড়ি, জেলা- রাজশাহী।

আটককৃত ব্যক্তিদ্বয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান- তারা জব্দকৃত আলামত হিরোইন সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে আইন-শৃংখলা বাহিনীর চোখকে ফাঁকী দিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখে পরিবহণ করছিল বলে উপস্থিত সাক্ষীদের সম্মুখে স্বীকার করে জবানবন্দি প্রদান করে।

গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন অঞ্চলে মাদক ক্রয় বিক্রয় করে আসছে। উপরোক্ত ঘটনায় নাটোর জেলার সদর থানায় দেশের প্রচলিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর সারণী ৮(গ)/৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে।

উল্লেখ্য, আজ রবিবার (২২ জানুয়ারি ২০২৩ ইং) র‍্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্প কতৃক ই-মেইল যোগে বিষয়টি এক প্রেস বিজ্ঞপ্তিতে এই গণমাধ্যম কর্মীকে নিশ্চিত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com