শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

দেশব্যাপী সাংবাদিক নির্যাতন ও হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন

আবির আকাশ- লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ
‘সুষ্ঠু তদন্তের মাধ্যমে সাংবাদিক দম্পতি সাগর রুনির হত্যার যদি বিচার হতো, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হতো তাহলে সাংবাদিকদের উপর চোখ রাঙানোর সাহস দেখাতো না কেউ। গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার মতো এত জঘন্য ঘটনার পুনরাবৃত্তি হতো না। সাংবাদিকদের উপর জারি করা কালো আইন বাতিল চেয়ে অচিরেই দেশব্যাপী সাংবাদিক নির্যাতন ও হত্যার বিচার করতে হবে রাষ্ট্রকে। সাংবাদিক তুহিন হত্যা ও দেশব্যাপী সাংবাদিকদের উপর নির্যাতনের প্রতিবাদে লক্ষ্মীপুর জেলা প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এর ব্যানারে মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন।

বক্তারা আরো বলেন, রাষ্ট্র সাংবাদিকদের উপর জারি করা কালো আইন বাতিল করে দায়িত্ব পালন উন্মুক্ত করে দেয়া উচিত। নইলে দেশে আইনশৃঙ্খলার চরম অবনতি হবে, দুর্নীতি লুটপাট ও চরম অনিয়মে ভরে যাবে। সে কারণে সাংবাদিকদের সুরক্ষা দেয়া, দায়িত্ব পালন উন্মুক্ত করে দেয়া রাষ্ট্রের দায়িত্ব ও কর্তব্য। রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলার জ্যেষ্ঠ সাংবাদিক দৈনিক সংগ্রাম প্রতিনিধি সেলিম উদ্দিন নিজামী।

দৈনিক স্বাধীন মত ও ডেইলী সানের প্রতিনিধি এএসএম রেজাউল করিম পারভেজ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও দৈনিক জবাবদিহি প্রতিনিধি অ আ আবীর আকাশ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন- দৈনিক নয়া চাঁদ সম্পাদক ও মাছরাঙা প্রতিনিধি শাকের মুহাম্মদ রাসেল, দৈনিক লক্ষ্মীপুর খবর সম্পাদক ও সমকাল, ৭১ টিভি প্রতিনিধি আতাউর রহমান মনির, জাতীয় অর্থনীতি প্রতিনিধি বীরমুক্তিযোদ্ধা মফিজুর রহমান মাস্টার, দৈনিক ভোরের মালঞ্চ সম্পাদক ও কবি রাজু হাসান, গণঅধিকার পরিষদ সভাপতি এড.নূর মোহাম্মদ, দৈনিক আমার বার্তা প্রতিনিধি আবদুল মালেক নিরব, দৈনিক আমার দেশ প্রতিনিধি রাজীব হোসেন রাজু, দৈনিক জনবাণী ও স্টার নিউজ প্রতিনিধি সাফায়েত সাকিব।

এ সময় উপস্থিত ছিলেন, মো. রবিউস সানি আকাশ (দৈনিক চিত্র ও ডেইলী ব্যানার) ফয়জুর রহমান রকি (দৈনিক সাহস), মনির হোসেন (দৈনিক স্বদেশ প্রতিদিন), নিজাম উদ্দিন (দৈনিক সরেজমিন বার্তা), নাজমুল হোসেন (দৈনিক ঢাকা), আবু মুসা মোহন (দৈনিক নবচেতনা), শিমুল হোসেন(দৈনিক কালের সমাজ), নিশান হোসেন (দৈনিক আমার বাঙলা), রাশেদুল ইসলাম (দৈনিক মাতৃজগত), হাবীব উদ্দিন, এমরান হোসেন, রিমন হোসেন, রাজু ও ফারভেজ খান (বৈষম্য বিরোধী ছাত্রনেতা) প্রমূখ।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com