মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার

এনামুল হক- ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি.
পবিত্র মাহে রমজান উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে এনাম ডেন্টাল এণ্ড আই কেয়ারের উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সুধীজনের উপস্থিতিতে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে ত্রিশালের বিভিন্ন গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ত্রিশাল অনলাইন প্রেসক্লাবের সভাপতি এনামুল হক, এনপিএস-এর সভাপতি মনির হোসেন, প্রেসক্লাব ত্রিশালের সভাপতি বুলবুল আহম্মেদ, সহ-সভাপতি সাইফুল আলম তুহিন এবং সাধারণ সম্পাদক হুমায়ন কবির।

এছাড়াও উপস্থিত ছিলেন, সাংবাদিক আবু- রায়হান সিথিল অর্থ সম্পাদক প্রেসক্লাব ত্রিশাল, সাংবাদিক মশিউর রহমান রাজিব, মোহাম্মদ আলী, ফকরুল ফরাজী, সুমন সহ অন্যান্য সম্মানিত ব্যক্তি বর্গ ও গণমাধ্যমকর্মীরা। আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মজিবর রহমান।

ইফতার মাহফিলের পূর্বে দেশ ও জাতির সার্বিক কল্যাণ, শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর ঐক্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দোয়ায় অংশগ্রহণকারীরা দেশের অগ্রগতি, মানবকল্যাণ এবং সকলের সুস্বাস্থ্য কামনা করেন। বক্তারা সংক্ষিপ্ত বক্তব্যে পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরেন এবং এ ধরনের সামাজিক ও ধর্মীয় আয়োজন মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে উল্লেখ করেন।

পরিশেষে, উপস্থিত সকল অতিথিদের সম্মানে ইফতার পরিবেশন করা হয়। সুন্দর ও সুশৃঙ্খল এই আয়োজন অংশগ্রহণকারীদের মাঝে প্রশংসিত হয় এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com