শনিবার, ১৬ মে ২০২৬, ১২:০৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

কুষ্টিয়ায় স্বাস্থ্যসেবার অনিয়মে পেশাজীবী পরিষদের মানববন্ধন

জুয়েল রানা- কুষ্টিয়া জেলা ব্যুরোঃ
ওষুধের মূল্যবৃদ্ধি, চিকিৎসকের ‘ভিজিট’ কমানো, ডায়াগনস্টিক সেন্টারে বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষার ফি কমানো সহ নানা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ কুষ্টিয়া জেলা শাখা। রবিবার (১১ মে) রবিবার সকাল ১১টায় কুষ্টিয়া শহরের কলেজ মোড় এলাকার পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সম্মিলিত পেশাজীবী পরিষদের কুষ্টিয়া জেলা শাখার সদস্যসচিব অ্যাডভোকেট শামিম উল হাসান অপু বলেন, এ দেশের অধিকাংশ মানুষ নিম্নমধ্যবিত্ত। অধিকাংশ মানুষ রোগে আক্রান্ত হলে চিকিৎসা নেওয়ার সামর্থ্য নেই, অন্যদিকে দ্রুত গতিতে ওষুধের মূল্য বৃদ্ধি পাচ্ছে। চিকিৎসকরা তাদের ভিজিট বাড়াচ্ছেন। এমনকি ডায়াগনস্টিক সেন্টারগুলো পরীক্ষা-নিরীক্ষার মূল্য বৃদ্ধি করছে। অতি দ্রুত ডাক্তারদের জন্য একটি নীতিমালা তৈরি করতে হবে। যেখানে সর্বোচ্চ ফিস ৫০০ টাকা নির্ধারণ করতে হবে। অসহায় দুস্থ রোগীদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা করতে হবে।

এসময় আরও বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা জাতীয় পার্টির (কাজী জাফর) সভাপতি হাফিজুর রহমান লালু, বিজেপি জেলা শাখার সদস্য সচিব কে এম জাহিদ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক সোহেল রানা, দপ্তর সম্পাদক শাহারিয়া ইমন রুবেল, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, আবু মনি সাকলায়েন এলিন, রাসেল পারভেজসহ প্রমুখ বক্তব্য রাখেন।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com