শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

গরম পড়লেই শেষ হয় রামরায় দিঘীতে আগত অতিথি পাখির কলকাকলি

পাখির কলকাকলি মুখরিত রাণীশংকৈলের রামরায় দিঘী। ছবি- প্রতিনিধি।

মাহাবুব আলম- রাণীশংকৈল (ঠাকুরগাঁওও) প্রতিনিধি.
শীত এলেই রঙ-বেরঙের নানা প্রজাতির পাখিতে ভরে ওঠে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল রামরাই দীঘি। দেশের নদ-নদী, হাওড়-বাঁওড়ের ভালোবাসার টানে হাজার মাইল পাড়ি দিয়ে রামরাই দীঘিতে আগমন ঘটে এসব পাখির।পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসা পাখি ও জলাশয়ের প্রাকৃতিক দৃশ্য সত্যিই মনোমুগ্ধকর পরিবেশে ভরে ওঠে। পাখিরা দেখতে যেমন সুন্দর, তেমনই আকর্ষণীয় তাদের কলকাকলি। পাখিদের মুহুর্মুহু কলতানে পুরো এলাকা পরিণত হয় পাখির স্বর্গরাজ্যে। প্রাচীন ঐতিহ্যের অন্যতম নিদর্শন রামরায় দীঘি বরেন্দ্র ভূমির প্রাচীন জলাশয়গুলির মধ্যে আয়তনে দ্বিতীয় বৃহত্তম।

এটি রাণীশংকৈল উপজেলা থেকে প্রায় ৩ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। পুকুরটি ১৮.৩৪ একর উচ্চ পাড় ও ২৩.৮২ একর জলভাগসহ মোট ৪২.২০ একর বিশিষ্ট। পুকুরটির দৈঘর্য (উত্তর-দক্ষিণ) ৯০০ মিটার ও প্রস্থ (পূর্ব-পশ্চিম) ৪০০ মিটার। এর সঠিক ইতিহাস এখনো জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে দীঘিটি ৫ শত থেকে ১ হাজার বছরের পুরনো হতে পারে।

একসময় এই দীঘি ছিল এ অঞ্চলের সাধারণ মানুষের পানির চাহিদা পূরণের প্রধান উৎস। ২০০২ সালে রামরাই দীঘির নামকরণ করা হয় রানী সাগর, তবে লোকমুখে এটি রামরাই দীঘি নামেই পরিচিত। এর চারপাশে প্রায় ১,২০০ এর অধিক লিচু গাছসহ বিভিন্ন গাছ লাগানো হয়েছে। চারিদিকে সবুজের সমারোহ আর দীঘির টলটলে জলরাশি মুগ্ধ করে দর্শনার্থীদের। প্রতি বছর শীত মৌসুমে ডিসেম্বরের শেষের দিকে ও জানুয়ারি মাসের প্রথম দিকে উত্তর মেরু, ইউরোপ, সাইবেরিয়া, মঙ্গোলিয়া, হিমালয়য়ের পদদেশ, তিব্বত অঞ্চল থেকে বিভিন্ন প্রজাতির অতিথি পাখি আসে। সাদা বক, বালিয়া, পানকৌড়ি, ঘুঘু, সারস, রাতচোরা, গাংচিল, পাতিহাঁস, বুনোহাঁস, খঞ্জনা, ওয়ার্বলার, হাড়গিলা, স্নাইপ বা কাদাখাঁচা, কোকিল প্রভৃতি হাজার হাজার পাখির আগমনে দীঘির সৌন্দর্য বেড়ে যায়।

গরমের সময় শুরু হয়েছে পাখিগুলো চলে যাবার সময় হয়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অতিথি পাখির ঝাঁক থাকে। সন্ধ্যা নামলেই দিঘীপাড়ের লিচু বাগানে আশ্রয় নেয় এসব পাখি। পাখিদের এই কলতানের টানে প্রতিদিন দূরদূরান্ত থেকে ছুটে আসছেন পাখি প্রেমী পর্যটকরা। পাখিরা সাধারণত খাদ্যের প্রাচুযের্র কারণে এখানে আসে এবং মার্চ মাসের শেষে নিজ নিজ গন্তব্যে ফিরে যায়।

উপজেলা পরিষদ দর্শনার্থীদের জন্য রামরায় দীঘিতে ইতিমধ্যেই নান্দনিক রূপ দিতে নানা উদ্যোগ নিয়েছে। দীঘির পাড়ে বসার জন্য রয়েছে বেশ কয়েকটি ছাতার ছাউনি,বসার মাচা, একটি বড় নৌকা, একটি ছোট নৌকা, ২টি ছোট বাচ্চাদের জন্য। একটি কাঠের সেতু,রয়েছে দূর-দূরান্ত থেকে দর্শনার্থীদের রাত্রিযাপনের ঘর,এবং তৈরি করা হয়েছে মুক্ত মঞ্চ। ঘুরতে আসা দর্শনার্থী পাখিপ্রেমী মিলা চৌধুরী বলেন, রামরায় দীঘিটি অত্যন্ত জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র। এখানে সবচেয়ে বেশি নিরাপত্তার প্রয়োজন। রামরায় দীঘির কেয়ারটেকার এনামুল বলেন, শীতের সময় পাখিগুলো বিভিন্ন এলাকা থেকে আসে এপুকুরে – গরমের সময় শুরু হয়েছে পাখিগুলো আবার চলে যাবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খাজিদা বেগম বলেন, রামরায় দিঘীর উন্নয়ন কাজ চলমান রয়েছে। পাড়ের মাঝে রাস্তা তৈরি করতে সিসি ঢালায় কাজ চলমান। তাছাড়া অতিথি পাখির দিকে আমরা নিয়মিত নজর রাখছি। পাখি শিকারের কোনো সুযোগ নেই। কেউ যদি পাখি শিকার করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com