মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ফেসবুকে পোস্ট দিয়ে আত্মহত্যা করেছেন চাঁদপুর হাজীগঞ্জের যুবক

মেহেদী হাসান শুভ- চাঁদপুর জেলা প্রতিনিধিঃ
মঙ্গলবার ১৩ই সেপ্টেম্বর সকালে রাজধানীর মিরপুরের একটি মেস থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে সোমবার ১২ই সেপ্টেম্বর ফেসবুকে পোস্ট দিয়ে শুভ বলেন- প্রিয়তমা অন্যত্র চলে যাচ্ছে (বিয়ে হয়ে যাচ্ছে)। সুতরাং বেঁচে থেকে আর কোনো লাভ নেই। তাই চিরবিদায় নিয়ে আমিও চলে গেলাম।

শুভ হাজীগঞ্জ উপজেলার পূর্ব হাঁটিলা গ্রামের মনির হোসেনের ছেলে। তিনি ঢাকার মিরপুর এলাকায় একটি বেসরকারি অফিসে চাকরি করতেন।

স্বজনরা জানান- শুভ তার পাশের গ্রামের একটি মেয়েকে ভালোবাসতেন। দীর্ঘদিন ধরে তাদের দুজনের মধ্যে বেশ ঘনিষ্ঠতাও ছিল। ঢাকার কর্মস্থল থেকে গ্রামের বাড়িতে গেলে শুভ তার পছন্দের মানুষটিকে নিয়ে বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতেন।

তাছাড়া ফেসবুকে মেয়েটিকে নিয়ে ইতিবাচক পোস্টও দিতেন।শুভর বাবা মনির হোসেন বলেন- হঠাৎ করে শুভর পছন্দের সেই মেয়ের অভিভাবক অন্যত্র বিয়ে দেয়ার সিদ্ধান্ত নিলে ভেঙে পড়ে শুভ। একপর্যায়ে মেয়েটির অন্যত্র বিয়ের দিন তারিখের খবর পেয়ে ফেসবুকে এসে মনের কষ্টের কথা জানিয়ে পরে সিলিংফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে আত্মহত্যা করে।

শুভ যাকে ভালোবাসতেন মঙ্গলবার দুপুরে সেই মেয়েটির অন্যত্র বিয়ে হয়ে যায়। অন্যদিকে ঢাকায় পুলিশি কার্যক্রম শেষে গ্রামের বাড়িতে পরিবারের সদস্যদের কাছে শুভর মরদেহ হস্তান্তর করা হয়। বিকেলেই পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com