মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বাউফল প্রেসক্লাব “বীর উত্তম সামসুল আলম” ভবন‘র ভিত্তি প্রস্থর স্থাপন

দুলাল হোসেন- পটুয়াখালি জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর বাউফল প্রেসক্লাব “বীর উত্তম সামসুল আলম” ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার বেলা ১১টায় জেলা
আওয়ামী লীগের সদস্য, বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজ সেবক ও গ্রুপ ক্যাপ্টেন প্রয়াত বীর উত্তম সামসুল আলম তালুকদারের পুত্র হাসিব আলম তালুকদার ওই ভবনের আনুষ্ঠানিক কাজের উদ্বোধন করেন।

বাউফল প্রেসক্লাব সভাপতি অবঃ অধ্যাপক আমিরুল ইসলামের সভাপতিত্বে ও মাইটিভি’র বাউফল প্রতিনিধি অহিদুজ্জামান ডিউকের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এভিআর বাংলাদেশ‘র চেয়ারম্যান হাসিব আলম তালুকদার।

তার বক্তব্যে তিনি বাউফল প্রেসক্লাবকে সার্বিক সহযোগিতা করার দৃঢ় প্রত‍্যয় ব‍্যক্ত করেন এবং মানুষের সেবায় নিজেকে আত্মনিয়োগের জন‍্য তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- সাংবাদিক দেলোয়ার হোসেন, মঞ্জুর মোর্শেদ, এবিএম মিজানুর রহমান, এমএ বাশার, জহুরুল হক ভূইঁয়া ও সহকারী অধ্যাপক খলিলুর রহমান।

উল্লেখ্য প্রধান অতিথি ইতিমধ্যে ৩ তলা ভবন নির্মানের জন্য ১৫ লক্ষ টাকা অনুদান দিয়েছেন এবং গতকাল সোমবার ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অথিতির সফর সঙ্গীসহ বাউফল প্রেসক্লাবের সদস‍্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com