মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বিশ্বনাথে এমপি মোকাব্বির খানের নামফলক ভাংচুর

আবুল কাশেম- সিলেট জেলা প্রতিনিধিঃ
সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের দক্ষিণ ভোলাগঞ্জে স্থানীয় সংসদ সদস্য মোকাব্বির খানের একটি উন্নয়ন কাজের নামফলক ভেঙ্গে দিয়েছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার (২০ অক্টোবর) ভোরে স্থানীয়রা একটি ভিত্তিপ্রস্তরের নামফলকটি ভাঙ্গা দেখতে পান। বৃহস্পতিবার রাতে এই নামফকটি দুর্বৃত্তরা ভেঙে ফেলে বলে ধারণা স্থানীয়দের। তারা এমপির নামফলক ভাংচুর করার নিন্দা ও জানিয়েছেন।

স্থানীয় বাসিন্দা এস এম রফিক আহমদ বলেন, সংসদ সদস্য মোকাব্বির খানের উন্নয়নকে বাধাগ্রস্থ করতে একটি মহল উঠে পড়ে লেগেছে। তারা চায় না এলাকার উন্নয়ন হোক।

জানা যায়, ২৫ সেপ্টেম্বর দক্ষিণ ভোলাগঞ্জে মদনপুর জামে মসজিদ থেকে প্রতাপপুর সিএন্ডবি সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সংসদ সদস্য মোকাব্বির খান।

এরপর ১৩ অক্টোবর কাজ না করে ভিত্তিপ্রস্তর ফলক স্থাপন, রাস্তা পাকাকরণ কাজে ঘুষের অভিযোগ এনে খাজাঞ্চি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ধরকে নিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুন নুর ও বিশ্বনাথ পৌর মেয়র মুহিবুর রহমানের একটি ভিডিও প্রকাশে এলাকায় উত্তেজনা দেখা দেয়।

তার প্রেক্ষিতে সভাপতি আব্দুন নূরকে সাময়িক বহিষ্কার করে বিজ্ঞপ্তি প্রকাশ করে উপজেলা আওয়ামী লীগ। বর্তমানে খাজাঞ্চি ইউনিয়ন আওয়ামী লীগ দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। রাস্তাটি পাকাকরণ নিয়েও মতানৈক্যের সৃষ্টি হয়েছে। এর রেশ কাটতে না কাটতে ভিত্তিপ্রস্তর ফলক ভাঙা হয়।

স্থানীয় সংসদ সদস্য মোকাব্বির খান বলেন, একটি কুচক্রী মহল আছে যাদের ভালো কিছুই পছন্দ হয়না, একমাত্র তারা এসব করতে পারে। আমি সততার পক্ষে আছি পক্ষে থেকেই জনগনকে সাথে নিয়ে কাজ করছি, করে যাব।

এব্যাপারে ইউনিয়ন আওয়ামী লীগের সদ্য বহিস্কৃত সভাপতি আব্দুন নূর বলেন, কে বা কারা এটি করেছে তা আমার জানা নেই।

বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) জাহিদুল ইসলাম বলেন, অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com