শনিবার, ১৬ মে ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

রাণীশংকৈলে-ইত্যাদি অনুষ্ঠানে ভাঙচুর শুটিং স্থগিত

শামীনুর রশিদ- রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধি.
ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈল উপজেলায় আয়োজিত ‌“ইত্যাদি” অনুষ্ঠানকে ঘিরে ভাঙচুর ও মারামারির ঘটনায় অনুষ্ঠান স্থগিত করেছে কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যার পরে উপজেলার ঐতিহ্য বাহি রাজা টংকনাথ রাজবাড়ীতে “ইত্যাদি”র অনুষ্ঠান ঘিরে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও আয়োজক সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও জেলাজুড়ে প্রায় ৪ হাজার প্রবেশ পাসের ব্যবস্থা করেছিল ইত্যাদি কর্তৃপক্ষ। তবে অনুষ্ঠানে বেশ কয়েক হাজার মানুষের সমাগম হয়। একপর্যায়ে চেয়ারে বসাকে কেন্দ্র করে অনুষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি হলে ভাঙচুর ও মারামারির ঘটনা ঘটে।

কর্তৃপক্ষ একাধিকবার পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও ব্যর্থ হয়। উপায় না পেয়ে অনুষ্ঠানের মাঝপথে এসে স্থগিত করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। জনগাঁও বাজার এলাকা থেকে আসা সফিকুল ইসলাম জানান আমি “ইত্যাদি” অনুষ্ঠানে প্রবেশের পাস নিয়ে উপস্থিত হয়েছি। তারপরও অনুষ্ঠানে ঢুকতে পারলাম না। এটা কর্তৃপক্ষের অব্যবস্থাপনার জন্যই হয়েছে।

দর্শনার্থী সাংবাদিক মুনসুর আলী বলেন, এমন অতিরিক্ত দর্শনার্থী উপস্থিতির ধারণা আগে থেকেই ছিল। তবুও কর্তৃপক্ষ যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা করেনি। এটা প্রশাসনের ও আয়োজকদের ব্যর্থতা।

রাণীশংকৈল প্রেসক্লাব সাবেক সাধারণ সম্পাদক দৈনিক করতোয়া প্রতিনিধি মো.বিপ্লব বলেন, এই ইত্যাদি অনুষ্ঠানের বিশৃঙ্খলার জন্য দায়ী প্রশাসন ও ইত্যাদি আয়োজক কতৃপক্ষ।

এদিকে, নাম প্রকাশে অচ্ছুক সংবাদ কর্মী জানান, রাণীশংকৈল উপজেলার নির্বাহী কর্মকর্তার রকিবুল হাসানের সহযোগিতার জন্যে পাশে দাঁড়াতে চাইলে, উল্টো তিনি, সাংবাদিকদের সঙ্গে খারাপ আচরণ করেন। সাধারণ মানুষ বলছে যেটা মোটেও কাম্য নয় আমরা একজন নির্বাহী কর্মকর্তার কাছে এটা কখনো আশা করিনি। তবে এ ঘটনার সম্পূর্ণ দায় উৎসুক জনতাকে দিয়ে অনুষ্ঠান স্থগিত করেছে ইত্যাদি কর্তৃপক্ষ।

স্থগিত করার ঘোষণায় ‘ইত্যাদি’ অনুষ্ঠানের পরিচালক হানিফ সংকেত বলেন, অনেক চেষ্টা করেও আপনাদের শান্ত করতে পারলাম না। আপনাদের জন্যই একটি সুন্দর আয়োজন করতে চেয়েছিলাম। তবে সেটা আর সম্ভব হলো না।ইত্যাদি অনুষ্ঠানে ভাঙচুরের পরে, অনুষ্ঠানস্থল থেকে দর্শকদের বের করে দিয়ে হানিফ সংকেত-এর পরিচালনায় পুনরায় “ইত্যাদি”র ভিডিও ধারণের অনুষ্ঠানটি শুরু করেছে। রাত ১১ টার দিকে ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির শুটিং এর কিছু শর্ট পরবর্তীতে আবার শুরু হয়। তবে দূর-দূরান্ত থেকে ইত্যাদির শুটিং দেখতে আসা দর্শনার্থীরা ভালোমতো ইত্যাদির শুটিং উপভোগ করতে পারেনি।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com