শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

সাত বছর বিদেশ, পক্সির মাধ্যমে চাকরী হলো নন-কাডারে

জুয়েল রানা- কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ
টানা ৭ বছর যাবৎ বিদেশে আছেন অথচ প্রক্সির মাধ্যমে চাকরী হয়েছে উপ-সহকারী কৃষি কমকর্তা (নন-কাডার ,10 গ্রেট) এ। এমনি ঘটনা ঘটিয়েছে কুষ্টিয়া ইবি থানাধীন লক্ষিপুর গ্রামের আতিয়ার রহমানের ছেলে মোঃ মেহেদী হাসান (মিঠু)।

তথ্যসূত্রে জানা যায়- মোঃ মেহেদী হাসান গত সাত বছর যাবৎ কুয়েতে কর্মরত ছিলেন- অথচ হঠাৎ তিনি দেশে আসেন এবং তার পরিবার থেকে পাড়া প্রতিবেশীকে জানানো হয় মেহেদী কৃষি অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন।

বিষয়টি স্থানীয় ভাবে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে এবং আলোচনা ও সমালোচনা হতে শুরু করে যে, বিদেশে থেকেও কিভাবে মেহেদী কৃষি অফিসার হিসেবে নিয়োগ পেলেন।

বিষয়টি স্থানীয় ভাবে ব্যাপক আলোড়ন সৃষ্টি করলে ক্রমান্বয়ে ঘটনার গোমড় ফাঁস হতে শুরু করে, এক পর্যায়ে স্থানীয়রা জানতে পারেন যে, মেহেদীর আপন ছোট ভাই ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোঃ বায়েজিদ ইসলাম (লিঠু) এর সাহায্যে বিদেশে অবস্থানরত অবস্থায় পক্সি (মেহেদি হাসান এর পরীক্ষা অন্য জনকে দিয়ে দেয়) এর মাধ্যমে তিন ধাপ পার হয়ে চুড়ান্ত ফলাফল লাভ করে উপ-সহকারী কৃষি কমকর্তা হিসেবে চাকরি পেয়েছে।

এখন যোগদান করার জন্য বিদেশ থেকে দেশে চলে আসে। এবং পরিস্থিতি ঘোলাটে হয়ে গেলে তিনি পুনরায় কুয়েতে চলে গেছেন বলে জানা গেছে।

মোঃ মেহেদি হাসান (মিঠু) উপ-সহকারী কৃষি কমকর্তা (নন-কাডার, 10 গ্রেট) হিসেবে নিয়োগ পেয়েছেন যার রেজিস্ট্রিশন নাম্বার BPSC: 201964.

এ বিষয়ে মেহেদী হাসান এর পিতা আতিয়ার রহমান এর সাথে কথা বললে তিনি জানান- তার ছেলে মোঃ মেহেদী হাসান এর সাথে তাদের কোনো যোগাযোগ নেই। তার চাকরি হয়েছে সেটাও আমি জানি না।

মেহেদী হাসান এখন কোথায় আছে তিনি সেটাও জানেন না। তার পাসপোর্ট এর বিষয়ে জানতে চাইলে তার কোন কাগজ পত্র ও নেই বলে দাবি করেন মেহেদীর পিতা।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com