শনিবার, ১৬ মে ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

বঙ্গবন্ধু আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টে মাদারীপুর সরকারি কলেজ চ্যাম্পিয়ান

মুন্না শরীফ- মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টে কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ দলকে ৫-২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়েছে মাদারীপুর সরকারি কলেজ দল। রবিবার বিকেলে আছমত আলী খান স্টেডিয়াম মাঠে ফাইনাল ও সমাপনী খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান।

পাঁচদিন ব্যাপী এই খেলায় জেলার ১০ টি কলেজ অংশগ্রহণ করে। ফাইনাল খেলায় ১-১ গোলে খেলা অমিমাংসিত থাকায় ট্রাইব্রেকার পদ্ধতিতে চ্যাম্পিয়ান ও রানার্স আপ দল ঘোষণা করা হয়।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা ক্রীড়া অফিসার সুমন কুমার মিত্র এর সভাপতিত্বে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট ওবাইদুর রহমান খান, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের অধ্যক্ষ মোঃ হাসানুল সিরাজী, ফুটবল এসোসিয়েশনের সভাপতি গোলাম কবির, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক ত্রিনাথ দাস সহ অন্যরা।

জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের যৌথ আয়োজনে বঙ্গবন্ধু আন্তঃ কলেজ ফুটবল খেলায় মাদারীপুর সরকারি কলেজের ছাত্র নুর আলম মানিক সেরা খোলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হয়। এছাড়া ম্যান অব দি ফাইনাল ইমন ও ফেয়ার প্লে দল চরমুগরিয়া মহাবিদ্যালয়।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com