শনিবার, ১৬ মে ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

মাদারীপুরে জামায়েত ইসলামীর জেলা শাখার আমির আঃ সোবাহান খান গ্রেফতার

মুন্না শরীফ- মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
মাদারীপুরে জামায়েত ইসলামীর জেলা শাখার আমির আবদুস সোবাহান খানকে(৫৩) নাশকতা মামলায় গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করা হলেও শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা। শহরের পুরানবাজার বড় মসজিদ এলাকা থেকে গ্রেফতার হন সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের চরনাচনা ফাজিল ডিগ্রি মাদ্রাসার সহকারি অধ্যক্ষ আবদুস সোবাহান খান।

তিনি দীর্ঘদিন ধরে জামায়েত ইসলামীর জেলা শাখার আমিরের দায়িত্ব পালন করছেন।

এছাড়া তিনি পরিবারের সবাইকে নিয়ে পুরান বাজার এলাকায় থাকেন।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আলাউল হাসান জানান- সম্প্রতি মাদারীপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের পাকদি এলাকায় আধিপত্য নিয়ে দু’টি গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়।

এতে পুলিশসহ বেশ কয়েকজন আহত হন। ভাংচুর ও লুটপাট করা হয় ঘরবাড়ি ও দোকানপাট। এই ঘটনায় দায়েরকৃত মামলায় জামায়েত ইসলামীর জেলা শাখার আমির আবদুস সোবাহান খানের সম্পৃকতা পাওয়া যায়।

তাই ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। শুক্রবার বিকেলে গ্রেফতার আমিরকে বিশেষ আদালতে তোলার কথা রয়েছে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com