শনিবার, ১৬ মে ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

রাজারহাটে শিক্ষার্থীকে পিটালো শিক্ষক, থানায় অভিযোগ

রাশেদুল ইসলাম- কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রাজারহাটে আল আমিন(১২) নামের মাদরাসার এক ছাত্রকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে পার্শ্ববর্তী শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক রেজাউল হক মোল্লার বিরুদ্ধে

এ ঘটনায় আল আমিনের পিতা নূর মোহাম্মদ বাদী হয়ে হরিশ্বর তালুক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল হক মোল্লাকে আসামী করে রাজারহাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়- রাজারহাট উপজেলার হরিশ্বর তালুক গ্রামের নুর মোহাম্মদের নাবালক ছেলে
আল-আমিন(১২) হরিশ্বর তালুক মাদরাসার হেফজত শাখার ছাত্র গত ২৮শে এপ্রিল মঙ্গলবার দুপুরে তার মাথার চুল কর্তন করার জন্য হরিশ্বর তালুক উচ্চ বিদ্যালয় সংলগ্ন বাজারে এক নরো সুন্দর দোকানে গেলে, দোকানদার একটু পরে আসতে বললে, সে হরিশ্বর তালুক উচ্চ বিদ্যালয় মাঠে বসে থাকে, সেই সময় পুর্ব শত্রুতার জের ধরে ওই এলাকার মৃত সোবাহান মোল্লার পুত্র হরিশ্বর তালুক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল হক মোল্লা(৫০) নাবালক আল- আমিন(১২) কে অশ্লীল ভাষায় গালি-গালাজ করে।

এতে আল-আমিন প্রতিবাদ করলে প্রধান শিক্ষক ক্ষিপ্ত হয়ে তাকে মেরে গুরুতর আহত করে। এ ঘটনায় ওই প্রধান শিক্ষকের শাস্তির দাবি জানিয়েছে আহত ছাত্রের পরিবার ও এলাকাবাসী।

এ বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক মোঃ রেজাউল হক মোল্লার মুঠো ফোনে একাধিকবার কল করেও তাকে পাওয়া যায়নি

রাজারহাট থানার ওসি মোঃ রাজু সরকার বলেন- প্রধান শিক্ষক মোঃ রেজাউল হক মোল্লার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com