শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

ফুলবাড়ীতে গাঁজা ও ফেন্সিডিলসহ গ্রেফতার-২

নাদিরুজ্জামান মিয়া- ফুলবাড়ী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ ও থানা পুলিশ পৃথক মাদক বিরোধী অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজা ও ১৪০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

পুলিশ বাদী গ্রেফতারকৃত দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বুধবার সকালে কুড়িগ্রাম কারাগারে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সুত্রে জানা গেছে, কুড়িগ্রাম ডিবি পুলিশের একটি চৌকস টিম মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পানিমাছকুটি মাদক কারবারি শহিদুল ইসলাম(৪৫)কে তার নিজ বাড়ি থেকে ১৪০ বোতল ফেন্সিডিলসহ হাতেনাতে গ্রেফতার করে।

অপরদিকে ফুলবাড়ী থানা পুলিশের একটি চৌকস টিম মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর এলাকার কাশিপুর বাজার হতে কলেজ মোড় গামী রাস্তার পূর্ব পাশে ধান ক্ষেতের মধ্যে ধর্মপুর গ্রামের মাদক কারবারি আফছার আলী (৫০)কে ৭ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

ফু্লবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রাণকৃষ্ণ দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com