শনিবার, ১৬ মে ২০২৬, ১২:১০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

ফুলবাড়ীতে সাড়ে ৪ লাখ টাকার গাঁজা-ফেন্সিডিলসহ অ্যাম্বুলেন্স জব্দ

নাদিরুজ্জামান মিয়া- ফুলবাড়ী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে সাড়ে ৪ লাখ টাকার গাঁজা-ফেন্সিডিল জব্দ করেছে ফুলবাড়ী থানা পুলিশ। এ সময় আড়াই লাখ টাকার একটি বে-সরকারি অ্যাম্বুলেন্সও জব্দ করে পুলিশ। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত আর আর বে-সরকারি অ্যাম্বুলেন্স ( ঢাকা মেট্রো-চ ১১৩৫৪৫) এর চালক পালিয়ে যায়।

পুলিশ জানায়, সোমবার সন্ধা সাড়ে ৭ টার দিকে অ্যাম্বুলেন্সে করে মাদকের চালানটি নাগেশ্বরী থেকে ফুলবাড়ী ব্র্যাক মোড় হয়ে লালমনিরহাটের দিকে যাচ্ছিল। এ সময় ফুলবাড়ী থানার পুলিশ পরিদর্শক নাজমুস সাকিব সজীবের নেতৃত্বে পুলিশের টহল জীপের সাইরেন শুনে গতি পরিবর্তন করে দ্রুত গতিতে ফুলবাড়ী বাজারের দিকে পালিয়ে যাওয়ার সময় ফুলবাড়ী সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বাড়ীর সামনের সড়কে গাড়ি রেখে পালিয়ে যান অ্যাম্বুলেন্স চালক। এ সময় অ্যাম্বুলেন্স ভিতরে তল্লাশি চালিয়ে সিটের উপরে রেখে চাদর দিয়ে ঢেকে রাখে। যা দেখতে অনেকটা মরা লাশের মত ছিল। পরে সেখান থেকে ২৫০ বোতল ফেন্সিডিল ও ১৮ কেজি গাঁজা জব্দ করে থানায় নিয়ে আসা হয়।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রাণকৃষ্ণ দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে অজ্ঞাত অ্যাম্বুলেন্স চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে বলে জানান ওসি।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com