শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

কুড়িগ্রামে কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষায় প্রক্সি দিতে এসে কারাগারে গেলেন ইয়াকুব

রাশেদুল ইসলাম- কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেলায় চলমান বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ ২০২৪ এর মাঠ পর্যায়ে পরীক্ষা শেষে (৬ মার্চ) ২০২৪ইং লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

কুড়িগ্রাম জেলা পুলিশের কয়েক স্তরের নিরাপত্তা তদারকির মাধ্যমে নিশ্চিত করা হয় পরীক্ষার সুষ্ঠু পরিবেশ।

এরই ধারাবাহিকতায় চলমান লিখিত পরীক্ষায় অসদুপায় অবলম্বন করে মূল প্রার্থীর জায়গায় ভূয়া প্রার্থী হয়ে প্রক্সি পরীক্ষা দেয়ার সময় রংপুর জেলার পীরগঞ্জ থানাধীন গুরজী পাড়া গ্রামের মোঃ ইয়াকুব আলী সাদ্দাম(৩০) কে কুড়িগ্রাম জেলা টিআরসি নিয়োগ বোর্ডের সদস্যবৃন্দ হাতেনাতে গ্রেফতার করে।

রংপুরের একটি বিশ্ববিদ্যালয় কলেজের এই প্রক্সি শিক্ষার্থী প্রাথমিকভাবে পুলিশের কাছে উক্ত ঘটনার সত্যতা স্বীকার করেছে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব মোঃ রুহুল আমীন বলেন, বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ সম্পুর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে হয়।

নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম করার কোন সুযোগ নেই। আজ আমরা কুড়িগ্রাম জেলার টিআরসি নিয়োগের লিখিত পরীক্ষায় ১ জন ভূয়া পরীক্ষার্থীকে গ্রেফতার করেছি। এর সাথে আরো কেউ জড়িত আছে কিনা সেই বিষয়ে তদন্ত চলমান রয়েছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে বদ্ধ পরিকর কুড়িগ্রাম জেলা পুলিশ।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com