মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কুড়িগ্রামে ভূটানের রাজার আগমন উপলক্ষ্যে জেলা পুলিশের নিরাপত্তা ব্রিফিং

রাশেদুল ইসলাম- কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
আগামীকাল বৃহস্পতিবার (২৮ মার্চ) ২০২৪ইং কুড়িগ্রাম জেলা সফরে আসবেন ভূটানের মহামহিম রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক।

ভূটানের মহামহিম রাজা এঁর কুড়িগ্রাম আগমন উপলক্ষ্যে আজ (২৭ মার্চ) ২০২৪ সকাল ১১ঃ০০ ঘটিকায় কুড়িগ্রাম পুলিশ লাইন্স মাঠে নিরাপত্তা ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যদের ব্রিফিং প্রদান করেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার জনাব আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম।

কুড়িগ্রামে ভূটানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে কুড়িগ্রাম সফরে আসবেন ভূটানের মহামহিম রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক। তাঁর এই সফরকে কেন্দ্র করে কুড়িগ্রাম জেলা পুলিশ কয়েক স্তরের ভিভিআইপি নিরাপত্তা প্রদানের লক্ষ্যে কাজ করছে। তারই ধারাবাহিকতায় আজ ভিভিআইপি নিরাপত্তা ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যদের ব্রিফিং অনুষ্ঠিত হয়।

উক্ত নিরাপত্তা ব্রিফিংয়ে বিভিন্ন জেলা ও রিজার্ভ ফোর্স থেকে আগত পুলিশ সদস্য, গোয়েন্দা সদস্য ও ট্রাফিক পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত কুড়িগ্রাম সহ বিভিন্ন জেলা থেকে আগত সিনিয়র পুলিশ অফিসাররাও উক্ত নিরাপত্তা ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com