মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আটরশি বিশ্ব জাকের মঞ্জিলের উরস শরীফ শুরু

মথি ত্রিপুরা- থানচি(বান্দরবান) প্রতিনিধিঃ
বিশ্ব ওলি হজরত শাহ সুফি খাজাবাবা ফরিদপুরী (কু.ছে.আ.) কেবলাজান ছাহেবের মহাপবিত্র বিশ্ব উরস শরিফ আজ শনিবার ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিলে শুরু হচ্ছে। চার দিনব্যাপী এই উরস শরীফ উৎযাপনের লক্ষ্যে ইতিমধ্যেই লক্ষ ভক্তবৃন্দ সমবেত হয়েছে। শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) জুমার নামাজ আদায় শেষে খাজাবাবার রওজা শরিফ জিয়ারতের মধ্য দিয়ে উরস শরীফের আনুষ্ঠিকতা শুরু হয়।

মহাপবিত্র বিশ্ব উরস শরীফ উপলক্ষে নান্দনিক সাজে সজ্জিত করা হয়েছে বিশ্ব জাকের মঞ্জিল। দেশ-বিদেশের লক্ষ লক্ষ আশেকান, জাকেরান, ধর্মপ্রাণ মুমিন মুসলমান ও ভক্তবৃন্দ সমবেত হচ্ছেন বিশ্ব জাকের মঞ্জিলে। প্রতিবছরের মত এবারও লাখো মুসল্লির অংশগ্রহণে জুম্মার বিশাল জামাতের পর বিশ্ব ওলি হজরত শাহ সুফি খাজাবাবা ফরিদপুরী (কু.ছে.আ.) কেবলাজান ছাহেবের পবিত্র রওজা শরিফ জিয়ারতের মধ্য দিয়ে অনুষ্ঠানিক ভাবে শুরু হয়।

বিশ্ব জাকের মঞ্জিলে প্রবেশপথে জায়গায় জায়গায় সুদৃশ্য তোরণ, আল কোরআন ও পবিত্র হাদিস থেকে নেওয়া উদ্ধৃতি উৎকীর্ণ অসংখ্য প্ল্যাকার্ড স্থাপন, আল্লাহু আকবার খচিত অসংখ্য পতাকা, জামে মসজিদসহ সকল স্থাপনায় বর্ণিল সাজে সজ্জিত করা হয়েছে। চার দিনব্যাপী চলবে উরস শরীফ শনিবার থেকে মঙ্গলবার (১৫, ১৬, ১৭ ও ১৮ ফ্রেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।

বিশ্ব জাকের মঞ্জিলের সুমহান প্রতিষ্ঠতা বিশ্ব ওলী হয়রত খাজাবাবা ফরিদপুরী ১৩৫৪ বাংলায় ফরিদপুরের সদরপুরে আটরশি গ্রামে আসেন। হেদায়েতের বাণী প্রচার ও রাসুলে পাক (সাঃ)-এর সত্য তরিকা প্রচারের মাধ্যমে বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেন আটরশির পীর খাজাবাবা ফরিদপুরী।

খোদা অন্বেষীরা বিশ্ব ওলী খাজাবাবা ফরিদপুরীর পবিত্র সান্নিধ্যে রাসুলে পাক (সাঃ)-এর মহব্বত অন্তরে ধারণ করে মহান আল্লাহর নৈকট্য সাধন ও লাভের আশায় এখানে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com