মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আদিবাসী শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে থানচিতে বিক্ষোভ

মথি ত্রিপুরা- থানচি(বান্দরবান) প্রতিনিধি.
২০২৫ শিক্ষাবর্ষে পাঠ্যপুস্তকে “আদিবাসী” শব্দ সংবলিত গ্রাফিতির ব্যবহারে দাবীতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ভবন ঘেরাওয়ে শান্তিপূর্ণ কর্মসূচিতে উগ্র সাম্প্রদায়িক ও মৌলবাদী গোষ্ঠীর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতার এবং যথাযথ বিচারের দাবিতে বান্দরবানের থানচিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর ২টায় সংক্ষুদ্ধ আদিবাসী ছাত্র জনতার আয়োজনে, পাঠ্যপুস্তকে “আদিবাসী” শব্দ সংবলিত গ্রাফিতির ব্যবহারে দাবীতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ভবন ঘেরাওয়ে শান্তিপূর্ণ কর্মসূচিতে উগ্র সাম্প্রদায়িক ও মৌলবাদী গোষ্ঠীর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতার এবং যথাযথ বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজন করা হয়। মুক্ত মঞ্চ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে সদর বাজার প্রদক্ষিন শেষে সাঙ্গু ব্রিজ ত্রিমুখী রাস্তা প্রাঙ্গণে, থানচি উপজেলা ম্রো এসোসিয়েশন সভাপতি কানাই ম্রো সঞ্চালনায়, বাংলাদেশ মারমা স্টুডেন্ট কাউন্সিল থানচি উপজেলা শাখার সভাপতি ক্যহাইসিং মারমা সভাপতিত্বে সমাবেশটি অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে সংক্ষুদ্ধ আদিবাসী ছাত্র জনতার পক্ষে বক্তব্য রাখেন, আদিবাসী ছাত্র ও যুব সমাজ সমন্বয়ক মংমে মারমা, সাধারণ শিক্ষার্থী উক্যবু মারমা, থানচি খুমি ছাত্র এসোসিয়েশন সাধারণ সম্পাদক থংলে খুমি, থানচি ত্রিপুরা স্টুডেন্ট কাউন্সিল সভাপতি আসাবান ত্রিপুরা, ইউরোপিয়ান ইউনিভার্সিটি সাধারণ শিক্ষার্থী পায়া ম্রো, জয় মারমা, প্রদীপ ত্রিপুরা ও থানচি আদিবাসী ছাত্র ও যুব সমাজ সমন্বয়ক সিংয়াইমং মারমা প্রমুখ। এছাড়া বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী, যুব সমাজের নেতৃবৃন্দ ও এলাকার বিভিন্ন পাড়া থেকে আগত জনসাধারণের উপস্থিত ছিলেন।

এসময় বক্তব্য রাখেন, পাঠ্যপুস্তকে আদিবাসী শব্দ সংবলিত গ্রাফিতির মুছে ফেলা হয়েছে, পুনরায় গ্রাফিতিটি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা দাবী জানাচ্ছি। একই সাথে ঢাকায় এনসিটিবি ভবন ঘেরাওয়ে শান্তিপূর্ণ কর্মসূচিতে স্টুডেন্ট ফর সভরেন্টি নামক উগ্র সাম্প্রদায়িক ও মৌলবাদী সন্ত্রাসী গোষ্ঠীর চড়াও হয়ে হামলা চালালে প্রতিবাদকারী বেশকয়েকজন আহত হয়। হামলাকারীদের দ্রুত গ্রেফতার এবং যথাযথ বিচারের ফাঁসি দাবি জানাচ্ছি। অন্যথায় পরবর্তীতে আরো কঠিন কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি সংক্ষুদ্ধ আদিবাসী ছাত্র জনতার প্রতিনিধিদের।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com