শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

থানচিতে মহান বিজয় দিবস পালন

মথি ত্রিপুরা- থানচি(বান্দরবান) প্রতিনিধি.
আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। বাঙালি জাতির ইতিহাসে সংগ্রাম, আত্মত্যাগ ও বীরত্বের এক গৌরবোজ্জ্বল স্মারক এই দিন। গণঅভ্যুত্থানের অর্জিত নতুন বাংলাদেশ প্রথম বিজয় দিবস উদযাপন উপলক্ষে বান্দরবানের থানচিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন করা হয়েছে।

রবিবার (১৬ ডিসেম্বর)) ভোরে সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে একত্রিশ বার তোপধ্বনি শেষের প্রথমে উপজেলা প্রশাসন, পুলিশ, প্রেসক্লাব, বিভিন্ন সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বিএনপি ও অন্যান্য ব্যক্তিবর্গ কর্তৃক পুস্পস্তবক অর্পণ করার মাধ্যমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

সকাল ৭:৩০ টায় উপজেলা নির্বাহী অফিসার রাকিব হাসান চৌধুরী জাতীয় পতাকা উত্তোলন করার মাধ্যমে গণঅভ্যুত্থানের নতুন বাংলাদেশ বিনির্মাণের মহান বিজয় দিবস উদযাপনের আনুষ্ঠানিকতা শুরু হয়। এসময় পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যদের অংশগ্রহণে জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করা হয়।

উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, পুলিশ সদস্য, সাংবাদিক, বিভিন্ন সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, রাজনৈতিক নেতৃবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করন। মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে।

কর্মসূচির আওতায় উপজেলা অডিটরিয়াম কাম-মাল্টিপারপাস হল প্রাঙ্গণে চারু, কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত শিল্প পণ্যের আয়োজনে উদ্বোধন শেষে দিনব্যাপী বিজয় মেলা অনুষ্ঠিত হয়। বিজয় মেলায় এনজিও হিউমেনিটারিয়ান ফাউন্ডেশন, বিএনকেএস, এনডিপি, কারিতাস ও স্থানীয় মহিলা উদ্যোক্তা অংশগ্রহণ করেন। এরপরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সম্মানজনক সংবর্ধনা জানানো হয়।

পরবর্তীতে স্কুল-কলেজ ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। একই সাথে সন্ধ্যায় স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com