মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ইট প্রস্তুতকারী মালিক সমিতি কুমিল্লা জেলা শাখার বিক্ষোভ

এন,সি জুয়েল- কুমিল্লা জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি কুমিল্লা জেলা শাখার উদ্যোগে ইটভাটায় মোবাইল কোট,জরিমানা ও ভাংচুর বন্ধের দাবীতে বিক্ষোভ সমাবেশ করে।

মঙ্গলবার (১১ মার্চ) বেলা ১২ টায় কুমিল্লা নগরীর কান্দির পাড় ঈদগাহ্ মোড় থেকে রানীকুটির হয়ে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত বিক্ষোভ মিছিল করে। এসময় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি কুমিল্লা জেলা শাখার সহসভাপতি হাজী ইয়াসিন,সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন ভুইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন , অর্থ সম্পাদক আবদুল মতিন এবং এমরান হোসেন ভুইয়া প্রমূখ।

এসময় বক্তারা বলেন, আমাদের ইট ভাটা ভাংচুর করা হচ্ছে প্রতিদিন জরিমানা করা হচ্ছে এমন চলতে থাকলে ইটভাটা বন্ধ হয়ে যাবে। আর ইটভাটা বন্ধ হয়ে গেলে ইট ভাটায় কাজ করা হাজার হাজার শ্রকিকের কর্মসংস্থান বন্ধ হয়ে যাবে। তাদের কর্মসংস্থান বন্ধ হয়ে গেলে তাদের ওপর নির্ভরশীল পরিবারগুলো পথে বসে যাবে। আমরা সরকারকে প্রতিবছর কোটি কোটি টাকা রাজস্ব দিয়ে ব্যবসা করছি।

আমাদের ইটভাটা বন্ধ করে দিলে আমরা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক বন্ধ করে দিব। আমরা চাই আমাদের দাবীগুলো মেনে নিয়ে সরকার আমাদেরকে ব্যবসা করতে দিক। পরে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি কুমিল্লা জেলা শাখার নেতৃবৃন্দ কুমিল্লা জেলা প্রশাসক মো. আমিরুল কায়সার এর কাছে স্মারকলিপি প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com