মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ঈদুল আজহা উপলক্ষে ছোনগাছা ইউনিয়নে ভিজিএফ’র চাউল বিতরন অনুষ্ঠিত

মাসুদ রানা- সিরাজগঞ্জে জেলা প্রতিনিধিঃ
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিরাজগঞ্জ সদর উপজেলা ৬নং ছোনগাছা ইউনিয়ন পরিষদের ভিজিএফ’র চাউল বিতরন করা হয়।

বুধবার ৬ই জুলাই সকালে ছোনগাছা ইউনিয়ন পরিষদ চত্বরে ২৯২৬ জন হতদরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাউল বিতরন উদ্বোধন করেন, ছোনগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছোনগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সহঃ সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ।

তিনি তার বক্তব্য বলেন- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা ক্ষুধা ও দারিদ্র্য দূরীকরণের জন্য কাজ করে যাচ্ছে। তার শাসনামলে দেশের মানুষ দু’বেলা দুমুঠো ভাত খেতে পারছে। দেশে আজ কোন অভাব নেই।

তিনি আরও বলেন- মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপনাদের জন্য প্রতিটি ঈদেই উপহার পাঠান।তারই ধারাবাহিকতায় আজ আপনাদের হাতে চাউল তুলে দিচ্ছি।

তিনি বলেন- আপনারা সবাই জননেত্রী শেখ হাসিনা এবং আপনাদের ভোটে নির্বাচিত এমপি তানভীর শাকিল জয়ের জন্য দোয়া করবেন তারা যেনো আপনাদের আপদ বিপদে আপনাদের পাশে থাকতে পারে।

এসময় উপস্থিত ছিলেন- ছোনগাছা ইউনিয়নের ট্যাগ অফিসার, সদর উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল আউয়াল, ছোনগাছা ইউনিয়ন পরিষদের সচিব এমদাদুল হক, ইউপি সদস্য শহিদুল ইসলাম, আব্দুল মোমিন, মহর আলীসহ ইউপি সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com