মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে “নবদিগন্ত পাঠাগার ও ফাউন্ডেশন”র দোয়া

মোঃ নুরুন্নবী- পাবনা জেলা প্রতিনিধিঃ
পাবনায় নবদিগন্ত পাঠাগার ও ফাউন্ডেশনের উদ্দোগে এসএসসি ও দাখিল- ২০২৫ পরীক্ষার্থীদের নিয়ে দোয়া অনুষ্ঠান ও পরিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। রবিবার (৬ মার্চ) সকাল ১০ টায় আটঘরিয়া উপজেলার মতিঝিল উচ্চ বিদ্যালয়ের সেমিনার কক্ষে শতাধিক শিক্ষার্থীদের নিয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নবদিগন্ত পাঠাগার ও ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও সাবেক আটঘরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মাওলানা জহুরুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপদেষ্টা আব্দুল আলিম মাসউদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ও অত্র এলাকার কৃতিসন্তান নাজমুস সাদাত নয়ন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা জহুরুল ইসলাম খান বলেন, “নবদিগন্ত পাঠাগার ও ফাউন্ডেশন” প্রতিষ্ঠার যে মহতী উদ্যোগ গ্রহণ করা হয়েছে, তা অত্যন্ত প্রশংসনীয়। এটি আদর্শ সমাজ গঠনে মুখ্য ভূমিকা রাখবে ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, শিক্ষা, নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ নাগরিক হিসেবে গড়ে ওঠার মধ্য দিয়েই আমরা একটি উন্নত জাতি গঠন করতে পারি। নৈতিকতা ছাড়া কোনো জাতি উন্নত হতে পারে না। আজকের সমাজ যেভাবে অবক্ষয়ের দিকে ধাবিত হচ্ছে, তা রুখে দিতে হলে আমাদের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে হবে।

অন্যান্য বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমাদের জীবনের লক্ষ্য এখনই নির্ধারণ করতে হবে এবং সেই লক্ষ্য অর্জনে পরিশ্রম ও নিষ্ঠার সঙ্গে এগিয়ে যেতে হবে। দেশের উন্নয়ন ও জাতির কল্যাণে নিজেকে নিবেদিত করার মানসিকতা গড়ে তুলতে হবে। অনুষ্ঠানের শেষপর্বে প্রধান অতিথি পরিক্ষার্থীদের হাতে পরিক্ষা সামগ্রী তুলে দেন এবং দোয়া-মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com