মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পাবনায় খালেদা জিয়া’র রোগ মুক্তি কামনায় দোয়া

মোঃ নুরুন্নবী- পাবনা জেলা প্রতিনিধিঃ
পাবনা জেলা তাঁতীদলের আয়োজনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া’র আশুরোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। সোমবার ২৪ মার্চ বিকালে পাবনা পুলিশ লাইনের সামনে পিসিসিএস চাইনিজ রেস্টুরেন্টে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডির) পাবনা জেলা সভাপতি, বাংলাদেশ ট্রাক মালিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক ও জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মোজাম্মেল হক কবির।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বাংলাদেশের জাতীয় নেত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করছি। আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন এবং তার দীর্ঘায়ু কামনা করি।

তিনি আরও বলেন বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক আইকন। তার নেতৃত্বে বিএনপি অনেক গুরুত্বপূর্ণ সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করেছে।

আমরা সকলেই জানি, তার সুস্থতা বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ বিষয়। তার দ্রুত আরোগ্য কামনা করে আমরা আজ এখানে একত্রিত হয়েছি। আজকের এই মাহফিল শুধু তার জন্য নয়, আমাদের সবার জন্য, যাতে আমরা সবাই আল্লাহর কাছ থেকে একসাথে দোয়া ও বরকত লাভ করতে পারি। আল্লাহ আমাদের দেশ এবং আমাদের নেত্রীকে সঠিক পথ প্রদর্শন করুন। আমাদের দোয়া থাকবে দেশ এবং জাতির কল্যাণে।

সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বাহারুল বিশ্বাস। জিয়া পরিষদের দপ্তর সম্পাদক মোহাম্মদ আলীর সঞ্চালনায় স্বগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক নাজিমুদ্দিন সাগর।

অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সভাপতি এডঃ মির্জা আজিজুর রহমান, জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক আব্দুস সামাদ খান মন্টু, নারী ও শিশু পিপি এডঃ নাজমুল হোসেন শাহীন, জিয়া পরিষদ পাবনার সভাপতি ডঃ জাকির হোসেন, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান মাস্টার, পৌর বিএনপির সাবেক সভাপতি সাবির হাসান বাচ্চু, দলের উপদেষ্টা আলাউদ্দিন বিশ্বাস, ঈশ্বরদী পৌর তাঁতীদল সভাপতি আমিরুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আওকাত হোসেন প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে তাঁতীদলের জেলা-উপজেলা, থানা, ইউনিয়নসহ বিএনপির সকল অঙ্গ সঙ্গঠনের ৩ শতাধিক নেতা কর্মী উপস্থিত ছিলেন। ইফতারির আগে দোয়া পরিচারনা করেন জেলা জাতীয়তাবাদী ওলামাদলের সভাপতি সালেহ মোহাম্মাদ আলী।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com