মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পাবনায় ওয়ারিয়র্স অব জুলাইয়ের জেলা কমিটি ঘোষণা

মোঃ নুরুন্নবী- পাবনা জেলা প্রতিনিধিঃ
কেন্দ্র অনুমোদিত ১৭ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি নিয়ে ১০০ সদস্যের “ওয়ারিয়র্স অব জুলাই” আনুষ্ঠানিকভাবে পাবনা জেলা কমিটি ঘোষণা করা হয়। কমিটির আহবায়ক নির্বাচিত হয়েছেন মোঃ আরিফুল ইসলাম ও সদস্য সচিব মোঃ মাহফুজুর রহমান।

মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে পাবনা শহরের আব্দুল হামিদ সড়কের আল-আকসা মার্কেট “প্রেসক্লাব পাবনা” এর হলরুমে “ওয়ারিয়র্স অব জুলাই” কেন্দ্রীয় আহবায়ক আবু বকর সিদ্দিক, সিনিয়র যুগ্ম সদস্য সচিব হাসিবুল হাসান জিসান ও সদস্য সচিব মোঃ সালমান হোসেন স্বক্ষরিত পাবনা জেলার আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন “ওয়ারিয়র্স অব জুলাই” পাবনা জেলা আহবায়ক কমিটির মুখ্য সংগঠক মোঃ কামরুল হাসান, মুখপাত্র শামিমা সুলতানা, যুগ্ম আহবায়ক কে এম আতিক হাসান, যুগ্ম সদস্য সচিব আব্দুল আলিম, সংগঠক সোওকত হোসেন, নাজমুস সাদাত, ও সহ-মুখপাত্র শাবানা খাতুনসহ আরও অনেকে।

পবিত্র কোরআন তেলেওয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। এরপর জুলাই অভ্যুত্থানের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।

“ওয়ারিয়র্স অব জুলাই” পাবনা জেলা কমিটির নেতৃবৃন্দ সাংবাদিকদের জানান, এটি একটি সম্পুর্ণ অরাজনৈতিক সংগঠন। কমিটির মাধ্যমে সুষ্ঠভাবে কার্যক্রম পরিচালনা করা, জুলাই অভ্যুথানে সকল শহিদের পরিবারের পাশে থেকে কাজ করা এবং এই কমিটি স্বীকৃতির জন্য সরকারের নিকট সবিনয় অনুরোধ জানানো হয়। সেই সাথে দেশের ক্রান্তিলগ্নে ঐক্যবদ্ধভাবে তারা পাশে থাকবেন। শুধু তাই নয়, সৈরাচারের দোসর ও দেশের বিশৃংঙ্খলা সৃষ্টিকারীদের তারা কঠোর হস্তে দমনে সহযোগিতা করবে।

তারা আবেগআপ্লুত কন্ঠে আরও বলেন, যারা আমাদের ভাইদের হত্যা করেছে, আহত করেছে, তাদের কঠোর হস্তে দমন করা হবে। এদেশের মাটিতে আর কখনও তারা মাথা তুলে দাড়াতে পারবে না।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com