মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কক্সবাজার পৌর নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মেয়রপ্রার্থী সরওয়ার কামাল

মোঃ আলম- কক্সবাজার জেলা প্রতিনিধিঃ
কক্সবাজার পৌরসভার নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন সম্মিলিত নাগরিক ফোরামের (জামায়াত সমর্থিত) মেয়রপ্রার্থী সরওয়ার কামাল। বৃহস্পতিবার ২৫শে মে দুপুরে নিজ বাস ভবনে সংবাদ সম্মেলন ডেকে এ ঘোষণা দেন তিনি।

সরওয়ার কামাল বলেন- মনোনয়নপত্র জমাদানের পর থেকে প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা চালাচ্ছেন। আমার সঙ্গে যেসব কর্মী সমর্থক কাজ করছেন তাদেরকে চিহ্নিত করে হুমকি প্রদান করা হচ্ছে। ত্রাসের রাজত্ব সৃষ্টি করা হচ্ছে। এমতাবস্থায় আমার কর্মী সমর্থকদের নির্বাচন পরিচালনায় জীবন ঝুঁকি আশঙ্কা করছি। আমি তাদের কথা চিন্তা করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।

তিনি বলেন- ইভিএমে ভোটগ্রহণ নিয়ে সাধারণ মানুষের প্রচুর সন্দেহ এবং প্রশ্ন রয়েছে। এ পর্যন্ত ইভিএমের কোনো নির্বাচন জনগণকে সন্তুষ্ট করতে পারেনি। এছাড়া বিরোধী দলসমূহ বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে। সবকিছু বিবেচনায় রেখে পৌর নির্বাচন থেকে আমি সরে দাঁড়ালাম। যারা আমার সঙ্গে নির্বাচনী প্রচারণায় এ পর্যন্ত সময় দিয়েছেন, ত্যাগ স্বীকার করেছেন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।

পৌরবাসীর উদ্দেশ্যে সরওয়ার কামাল বলেন- অতীতে যেকোনো সময়, যেকোনো প্রয়োজনে আপনাদের পাশে ছিলাম। ভবিষ্যতেও সুখে-দুঃখে থাকবো।

প্রসঙ্গত, সরওয়ার কামাল একসময় জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তবে দীর্ঘদিন প্রকাশ্যে ছিলেন না। তারপরও জামায়াত সমর্থিত হয়ে একাধিক বার নির্বাচনের প্রার্থী হয়েছিলেন। দীর্ঘদিন ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালনের পর গতবারের আগের বার মেয়রও নির্বাচিত হয়েছিলেন। তবে রাষ্ট্রবিরোধী মামলার আসামি হয়ে বহিষ্কার হয় সরওয়ার কামাল।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com