মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কোস্ট গার্ডের চলমান অভিযানে কক্সবাজার টেকনাফের নাফ নদী থেকে ইয়াবা জব্দ

রুহুল আমীন খন্দকার- বিশেষ প্রতিনিধিঃ
দেশ ও জাতির কল্যানার্থে বিরতিহীন অভিযানের মাধ্যমে মাদক, সন্ত্রাস, অস্ত্র ও জঙ্গিবাদ নির্মূল‘সহ দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট। এই ধারাবাহিকতাকে অক্ষুণ্ণ রাখতে সারা দেশব্যাপী আর্মি, বিজিবি, কোস্ট গার্ড, র‍্যাব’সহ বাংলাদেশের পুলিশ বাহিনীর বিভিন্ন ইউনিট কতৃক যথারীতি অভিযান চলমান রয়েছে।

এরই ধারাবাহিকতায় কক্সবাজারের টেকনাফ থানার নাফ নদী থেকে দুই লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। আজ সোমবার ১৬ই জানুয়ারি ২০২৩ইং তারিখ দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান গণমাধ্যকর্মীদের এই তথ্যটি নিশ্চিত করেন।

লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান বলেন- নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রবিবার দিবাগত-রাত অর্থাৎ সোমবার রাত্রি ২-টা ১৫ মিনিটের দিকে কোস্ট গার্ড পূর্ব জোনের অধিনে বিসিজি স্টেশন নাফ নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে সাবরাং নোয়াপাড়া নাফ নদী এলাকায় মায়ানমার সীমান্ত থেকে একটি ডিঙি নৌকা বাংলাদেশ সীমানার দিকে আসতে দেখা যায়। সীমানা অতিক্রম করায় নৌকাটির গতিবিধি সন্দেহজনক মনে হয়।

ওই সময় কোস্টগার্ড সদস্যরা নৌকাটিকে থামার জন্য সংকেত দেয়। কোস্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেরে ওই নৌকা থেকে দুইটি হলুদ রংয়ের প্লাস্টিকের বস্তা পানিতে ফেলে নৌকাটি দ্রুত মায়ানমার সীমানায় পালিয়ে যায়। পরবর্তীতে কোস্টগার্ড সদস্যরা পানি থেকে বস্তা দুইটি উদ্ধার করে। ওই বস্তা থেকে দুই লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা বলেন- জব্দকৃত ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। আজ সোমবার ১৬ই জানুয়ারি ২০২৩ইং বিষয়টি কোস্ট গার্ড কতৃক ই-মেইল যোগে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই গণমাধ্যম কর্মীকে নিশ্চিত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com