মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কক্সবাজারে সাংবাদিক পরিবারে হামলা ও লুটপাটের অভিযোগ

সিদ্দিক আহম্মেদ আতিক- চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
কক্সবাজার সদর খুরুশকুল ইউনিয়ন এর ৬নং ওয়ার্ড পূর্ব হামজার ডেইল বনাকাটা এলাকায় সাংবাদিক পরিবারে হামলা ও বসত ঘর ভাংচুর লুটপাট তান্ডব চালিয়েছে এলাকার বখাটে নারী পুরুষ।

এ সময় হামলা লুটপাট চালিয়ে আহত সহ ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে হামলা কারীরা এবং তারা হুমকি ধামকি সহ অশালীন অকথ্য ও অসমাজিক ভাষায় গালিগালাজ করেছে।

সাংবাদিক স্ত্রী বেবী আক্তার ও তার স্কুল পড়ুয়া কিশোরী কন্যাকে মারাত্মক ভাবে আহত করে। আহতদের সৌর চিৎকারে স্থানীয় বাজার রাস্তা থেকে লোকজন এসে তাদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা সহায়তা দেন।

গত ১৮ই অক্টোবর রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে পূর্ব হামজার ডেইল বনাকাটা এলাকায় সাংবাদিক ছিদ্দিক আহমদ আতিক এর পরিবারে ও বসতবাড়ি তে হামলা লুটপাট চালিয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়- ইউনিয়ন এর টাইম বাজার মেহেদী পাড়ার আবদু সালামের ছেলে হামিদুল্লাহ বিগত একবছর তার তিন সন্তানের প্রথম স্ত্রীকে অবহেলা অবজ্ঞা অযত্নে ফেলে পরিবারের সবার অমতে পরিবারের বিরুদ্ধে রোহিঙ্গা নারীকে কাবিন নামা ছাড়া সাংবাদিক আতিকের প্রতিবেশী তার বোন জোসনা আক্তারের বসত ঘরে এসে উঠে।

সেই থেকে নিয়ানাবুড়ির পুতের বউ ও মেয়ের উপর হামলা, সি এন্ড জি ড্রাইভার কামালের বউয়ের উপর হামলাসহ প্রায় পরিবারের মহিলাদের উপর হামলা করার অভিযোগ পাওয়া সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায় এই হামিদের বিরুদ্ধে। প্রায় একবছর যাবৎ সাংবাদিক আতিকের মেয়ে তানিকাকে স্কুলে যাওয়ার আসার পথে উত্তক্ত করে আসছিলো এই বখাটে হামিদ।

তারই ধারাবাহিকতায় রাস্তা ঘাটে অনৈতিক কু-প্রস্তাব অশালীন অকথ্য ভাষায় কথাবার্তা বলত বখাটে হামিদ। এই খবর তানিকা তার মা বাবার কাছে জানালে ক্ষিপ্ত হয়ে আরও বেপরোয়া হয়ে তার কাবিন ছাড়া তঘাকতিত দ্বিতীয় বউ সহ আরও ৪/৫ জন ঝগড়াটে মহিলা নিয়ে গত ১৮/১০/২০২২ইং রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে সংঘবদ্ধভাবে বখাটে হামিদ ও তার তথাকথিত কাবিনছাড়া দ্বিতীয় বউ জুলিয়ার নেতৃত্বে রিনা আক্তার ওরপে দলুনি, কামাল মিস্ত্রীর বউ কাজল আক্তারসহ আর বেশ কয়েকন মিলে এলোপাতাড়ি ইট কংক্রিটের পাথর নিক্ষেপ করতে করতে বসত ভিটের ঘেরাবেড়া ভাংচুর করে ঘরে লুটপাট তান্ডব লীলা চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করেছে।

এ ব্যাপারে সাংবাদিক স্ত্রী আহত বেবি আক্তার বলেন- আমার স্কুল পড়ুয়া কিশোরী কন্যাকে স্কুলে আসা যাওয়ার পথে বখাটে হামিদ এর এলাকার চিহ্নিত কিশোর গ্যাং বাহিনীর সন্ত্রাসী ও বখাটেদল দিয়ে ইভটিজিং করে আসতেছে।

তার এসব অন্যায় অপরাধ এর প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে আমি ও আমার কিশোরী কন্যার উপরে হামলা চালায় বখাটে হামিদ উল্লাহ ও তার কথিত কাবিন ছাড়া বউয়ের নেতৃত্বে ঝগড়াটা নারীর দল।

আমি এই নারকীয় হামলার বিচার চাই ঘটনার বিষয়ে সাংবাদিক ছিদ্দিক আহমদ জানান আমি বেশি কিছু বলব না আমার পরিবার পরিজন নিয়ে বনাকাটার মত একটি অজপাড়া গাঁয়ে বসবাস করে আসতেছি স্থানীয় বখাটে হামিদ সহ আর বেশ কিছু এলাকার চিহ্নিত মাদকাসক্ত কিশোর গ্যাং বাহিনীর সদস্য যুবক মিলে আমার মেয়েকে স্কুল যাওয়া আসার পথে ইভটিজিং করে আসছিল।

এ অন্যায় অপরাধ এর প্রতিবাদ করায় এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সালিশকারদের অবগহিত করায় এতে বখাটে হামিদ এর বখাটেপনা চরমভাবে বেড়ে যায় এতে উত্তেজিত হয়ে আমার পরিবার ও বসত ঘরে হামলা লুটপাট ভাংচুর করে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করেছে।

প্রতিনিয়ত প্রতিমুহূর্তে হুমকি ধমকি ট্রেট দিচ্ছে হামলা করার আক্রমণ করার এমতাবস্থায় আমি আমার পরিবার পরিজন নিয়ে চরমভাবে ভীতিকর আশঙ্কাজনক নিরাপত্তাহীনতায় বসবাস করতেছি।

এ ব্যাপারে বেবী আক্তার বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় এক খানা লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগ বিষয়ে কক্সবাজার সদর থানা তদন্ত ওসি সেলিম উদ্দিন এর কাছে জানতে চাইলে বলেন- এই বিষয়ে অবহিত হয়ে তদন্ত সাপেক্ষে বখাটে কিশোর গ্যাংদের বিরুদ্ধে আইনানুগ বিহিত ব্যাবস্থা নিব।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com