মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কাজীপুরে জাল সনদ দিয়ে গ্রাম বিদ্যুৎবিদ নেবার অভিযোগ আবুল কালাম আজাদের বিরুদ্ধে

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এ জাল সনদ দিয়ে গ্রাম বিদ্যুৎবিদ নেবার অভিযোগ উঠেছে কাজীপুর উপজেলার গান্ধাইল ইউনিয়নের কালিকাপুর গ্রামের মোঃ আমির হোসেন এর পুত্র আবুল কালাম আজাদ এর বিরুদ্ধে।

অভিযোগ সুত্রে জানা যায়, সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আওতাধীন কাজিপুর উপজেলার কালিকাপুর গ্রামের আমির হোসেন এর পুত্র গত ১৫ই জানুয়ারী ২০১৮ইং থেকে ১২ই ফেব্রুয়ারী ২০১৮ইং পর্যন্ত বেসিক কনজুমার ওয়্যারিং প্রশিক্ষণ কোর্সে আরও প্রশিক্ষনার্থীদের সাথে প্রশিক্ষণ সম্পন্ন করে। প্রশিক্ষণ চলাকালে কর্তৃপক্ষ এসএসসি পাশের মূল সনদ দিতে বলে সকল প্রশিক্ষনার্থী এসএসসি পাশের সার্টিফিকেট দিতে পারলেও আবুল কালাম আজাদ দিতে পারিনি। কিন্তু তবুও আবুল কালাম আজাদ এর নামে গ্রাম বিদ্যুৎ বিদ এর সনদ দেওয়া হয়।

গত ১৫ই সেপ্টেম্বর ২০১৮ইং তারিখে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর তৎকালীন এজিএম (এম এস), মোঃ আসাদুজ্জামান স্বাক্ষরিত কাজের অনুমতি প্রদান করেন। জাল সনদ দিয়ে গ্রাম বিদ্যুৎবিদ এর সনদ পাওয়ার পর থেকে নানা অনিয়ম ও দুর্নীতি করে অনৈতিক সুবিধা দেবার কথা বলে বিদ্যুৎ এর গ্রাহকদের কাজ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, আমরা একসাথে প্রশিক্ষণ দিয়েছি সকলেই সার্টিফিকেট দিতে পারলেও আবুল কালাম আজাদ দিতে পারিনি কিন্তু সে কিভাবে পরে সনদ পেলো এটা ভাবার বিষয়। গ্রাম বিদ্যুৎবিদ এসএসসি পাশ ছাড়া এ সনদ নেবার বিধান নেই। তাহলে সে কিভাবে এ সনদ পেলো। জাল সনদ দিয়ে সনদ নেবার পর থেকে বিদ্যুৎ এর গ্রাহকদের অনৈতিক সুবিধা দেবার কথা বলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে।

এ বিষয়ে আবুল কালাম আজাদ কে মুঠো ফোনের মাধ্যমে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিক পরিচয় পেয়েই মুঠো ফোনের লাইন কেটে দেন। যে কারনে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর এ. জ. এম (কম) শামিমুর রহমান বলেন, এ ব্যাপারে কেউ কোন অভিযোগ করেনি তবে আপনাদের কাছ থেকে শুনলাম বিষয়টি খতিয়ে দেখে তাহার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com