মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কৃষকের ভোগান্তি

কৃষকের ভোগান্তি

দুলাল হোসেন

একটুখানি স্বস্তির বৃষ্টির অপেক্ষায়
প্রহর গুনছে চাষী ও চাষা,
সোনালী ফসলে ভরে যাবে ক্ষেত
এই যে তাদের গোপন আশা!

গগনে যখন গর্জে বারিদ
কৃষকের বদনে আসে হাসি,
তার ক্ষেতে ফসল হবে রাশি রাশি।

অতি বৃষ্টি অনা বৃষ্টি কোনটাই কাম‍্য নয়
সোনার ফসল যেন নষ্ট না হয়,
তাই মনে লাগে ভয়!

বৃষ্টি যেন কখনও অভিশাপ
কখনও আর্শীবাদ,
অতি বা অনাবৃষ্টিতে ফসল নষ্ট হলে
কৃষকের মাথায় উঠবে হাত।

আহা! ফসলের ক্ষতি হলে
কপালে জুটবে না যে ভাত।
আসিলে কালবৈশাখী ঝড়,
মনে লাগে ডর, গায়ে আসে জ্বর!

এছাড়াও কত আছে নার্গিস-বুলবুল,
নিমিষেই সাবার করবে ফসলের ফুল।
আসিলে মহাসেন- ফনি বা সিডর,
ভাঙ্গে যেতে পারে কৃষকের ছোট ঘর।

যদিও খোদার ফজলে পায় কিছু শস‍্য
বাজারে দাম ওঠে না জীবন যেন নষ্ট!
খরচ টাকাটাও পাওয়া যায় না
ফসল নিলে বাজারে,
খাজনা ও কিস্তির টাকা
দিতে হয় হাজারে হাজারে!

একেতো সরকারি সহায়তা আসে না গৃহে
স‍্যার,ঔষধ-কীটনাশক কিনতে হয় নগদ কড়িতে,
ধরা যদি খায় সিজনে কৃষক
না পারে কিছু করিতে!

কৃষক বাঁচলে বাঁচবে দেশ
বাঁচবে জনজন,
তাই কৃষকদের প্রতি সরকারের
দেয়া উচিত মন।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com