মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ঠাকুরগাঁওয়ে জমিজমা সংক্রান্ত জেরে মারপিটের অভিযোগ

ফেরদৌসুর রহমান- নিজস্ব প্রতিনিধি.
ঠাকুরগাঁওয়ে জমিজমা সংক্রান্ত পূর্বের জের ধরে হামলার অভিযোগ উঠেছে সদর উপজেলার ছোট খোঁচাবাড়ি এলাকার মৃতঃ আনোয়রুল্লার চার ছেলে সোহাগ, রুবেল, হারুন ও আল-আমিনসহ আরো কয়েকজনের বিরুদ্ধে।

সদর উপজেলার ছোট খোচাবাড়ী পূর্ব নারগুনের শাহীন শাহ্ এর ছেলে পারভেজ এ অভিযোগ করে বলেন, সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে আমি খোচাবাড়ি হাটে নাস্তা করে ফিরছিলাম। গাড়ী থেকে নামার সাথে সাথেই সোহাগ, রুবেল, হারুন ও আল-আমিনসহ তাদের লোকজন হঠাৎ আমাদের উপর হামলা করে। আমি কিছু বুঝতে না বুঝতেই আমার হাত, পা, মাথায় অতর্কিতভাবে মারধোর করা শুরু করে। ঘটনা দেখে আমার স্ত্রীসহ পরিবারের লোকজন এগিয়ে আসলে তাদের উপরও তারা হামলা চালায়। অবস্থা খারাপ দেখে আমরা কোনভাবে ঘটনাস্থল ত্যাগ করি এবং চিকিৎসার জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি হই।

অন্যদিকে পারভেজ এর চাচি জানান, ভাতিজা পারভেজ ও আমার স্বামী খোচাবাড়ি হাটে নাস্তা খেতে গিয়েছিল। হঠাৎ একজন এসে বললো যে আমার ভাতিজাকে ও আমার স্বামীকে নাকি মারধোর করতেছে। শুনে সাথে সাথে আমি দৌড়ে ঘটনাস্থলে গেলে তারা আমাকেও বেধরক মারপিট করে।

অর্তর্কিতভাবে হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি করেন ভূক্তভোগীরা। এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তি হারুনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ততা দেখিয়ে এড়িয়ে যান।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com