মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ঠাকুরগাঁওয়ে দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

এম,এ সালাম রুবেল- ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতরকে সামনে রেখে ও বিএনপি’র চেয়ারপার্সন খালেদা জিয়ার ছেলে আরাফাত হোসেন কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ঠাকুরগাঁওয়ে ২০০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুর ১২টার দিকে সদর উপজেলার গড়েয়া ইউনিয়নে অবস্থিত ‘গড়েয়া ইসলামী একাডেমী’ চত্বরে ওই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ উপলক্ষ্যে গড়েয়া ইসলামী একাডেমী প্রাঙ্গণে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন, ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নূরে আলম শাহ, শিক্ষক ও সমাজ সেবক ইয়াসিন আলী, দবিরুল ইসলাম কবীর, গড়েয়া ইসলামী একাডেমীর অধ্যক্ষ ইব্রাহিম খলিল, সমাজ সেবক সাইফুল হক লেবু, সমাজ সেবক সোলজার হোসেন, সাংবাদিক মাজেদুর রহমান মাজেদ, রহমত আরিফ প্রমুখ।

বক্তব্য প্রদান শেষে- বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর কবির রানার আয়োজনে ও নূর মোহাম্মদ নূরু মিঞা ওয়েলফেয়ার ট্রাস্টের সৌজন্যে এবং গড়েয়া বন্ধু সংগঠনের সার্বিক সহযোগিতায় ২০০জন অসহায় ও দুস্থ পরিবারের মাঝে প্রত্যেককে চাল, ডাল, সেমাই, চিনি, সয়াবিন তেলসহ বিভিন্ন খাদ্য উপকরণ বিনামূল্যে বিতরণ করা হয়। এছাড়াও ৬০০ জন মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com