শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

দত্তক শিশুর লাশ মিললো পুকুরে- হত্যাকাণ্ড দাবি করছে দত্তক বাবার পরিবার

মাসুদ রানা- সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের কাজিপুরে বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার হয়েছে রাহাত(৩) নামে এক দত্তক নেওয়া শিশুর মরদেহ। তার পরিবার এটিকে হত্যাকাণ্ড দাবি করছে।

সোমবার ২৬শে সেপ্টেম্বর সন্ধ্যায় কাজিপুর উপজেলার গান্ধাইল ইউনিয়নের কালিকাপুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। রাহাত সিরাজগঞ্জ সদর ইউনিয়নের নারইনদিয়াগ্রামের ইদ্রিস-লিপি দম্পত্তির দত্তক নেওয়া ছেলে।

কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত বলেন- নারাইনদিয়া গ্রামের ইদ্রিস আলী ও কালিকাপুর গ্রামের লিপি খাতুনের প্রায় ১৪/১৫ বছর আগে বিয়ে হয়। তারা উভয়েই ঢাকায় গার্মেন্টেসে কাজ করতেন। দীর্ঘদিনেও তাদের কোনো সন্তানাদি হয়নি। তিন বছর আগে লিপি তার এক সহকর্মীর সদ্যপ্রসূত সন্তান দত্তক নেন। তার নাম রাখেন রাহাত। শিশুটিকে লালন-পালন করাবস্থায় বেশ কিছুদিন ধরে ইদ্রিস-লিপি দম্পতি পারিবারিক কলহে জড়িয়ে পড়েন। তারই জের ধরে গত ৩ মাস ধরে লিপি শিশু রাহাতকে নিয়ে তার বাবার বাড়ি কালিকাপুরে এসে বসবাস শুরু করেন।

সোমবার ২৬শে সেপ্টেম্বর বিকেলে নিখোঁজ ছিল শিশু রাহাত। এ সময় বাড়ির পাশের পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে থানায় খবর দেন স্থানীয়রা লোক জ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে শিশুটির মরদেহ উদ্ধার থানায় করে আনা হয়েছে। বাবা ইদ্রিস আলী ও তার পরিবারের অভিযোগ শিশুটিকে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার ২৭শে সেপ্টেম্বর মরদেহের ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় ইউডি মামলা হয়েছে বলে জানান কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com