মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

দীর্ঘ বন্যায় আমনের সময় শেষ, অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি

আবীর আকাশ- লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ
লক্ষ্মীপুর জেলায় ভয়াবহ বন্যা ও জোয়ারের পানিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে, ২২ হাজার ৭৬৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয়ের সূত্রে জানা গেছে লক্ষ্মীপুর জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত হয় ৮০৫০ হেক্টর জমির আমন ধানের ফসল। দ্বিতীয়বার আমন ধান রোপনের সময়ও শেষ। এতে ক্ষতি হয় ৩৬৬৩ লক্ষ টাকা। একই ভাবে রোপা আমনের ১৪৩৯৪ হেক্টর জমির ফসল নষ্ট হয়, এতে কৃষকের ক্ষতি হয় ২৯২৬ লক্ষ টাকা। শরৎকালীন সবজি নষ্ট হয় ১০ হাজার ৩৯ হেক্টর। এতে কৃষকের ক্ষতি হয় ৫১৯০ লক্ষ টাকা।

কৃষি অফিস সূত্রে আরও জানা যায়, ফলবাগান নষ্ট হয়েছে ১ লক্ষ ৫৭ হাজার ২০৯টি পরিবারের, এতে ক্ষতি হয় ২২ হাজার ৭৬৫ লক্ষ টাকার। অপরের দিকে ৫ উপজেলায় পান চাষে ক্ষতিগ্রস্ত হয় ১৬৬৩ পরিবার। এতে ক্ষতি হয় ১৬৮৩ লাখ টাকা। এছাড়া আদা, হলুদ, আখ, বোনা আমান ধানের ক্ষেত্রে কৃষকদের ক্ষতি হয় ১২৭২০ লক্ষ টাকা।

সদর উপজেলার কুশাখালি ইউনিয়নের কাঁঠালি গ্রামের কৃষক আব্দুল হক জানান, তিনি পাঁচ একর জমিতে আমন ধানের রোপা লাগিয়েছিলেন বৃষ্টিতে তার সকল ফসল নষ্ট হয়ে গেছে।

দিগুলি ইউনিয়নের রমাপুর গ্রামের কৃষক ফরহাদ জানান, তিন একর জমিতে আমন ধান, ১০ শতক জমিতে শাক সবজি লাগিয়েছিলাম। এবারের বন্যার তার সকল ফসল পানির নিচে পচেঁ গেছে । ঋণ নিয়ে জমি চাষ করেছেন। তিনি এখন প্রায় নিঃস্ব। কমলনগর, রামগতি, রামগঞ্জ ও রায়পুর উপজেলা বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে কৃষকরা ফসল হারিয়ে হতাশায় ভুগছে। কিভাবে সংসার ও ছেলে মেয়ের লেখাপড়া, চিকিৎসার খরচ চালাবে এ নিয়ে এখন দুশ্চিন্তাগ্রস্ত জেলার কৃষকরা।

কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক সোহেল মো. শামসুদ্দিন ফিরোজ অ আ আবীর আকাশকে বলেন, স্মরণকালের ভয়াবহ বন্যায় লক্ষ্মীপুরে কৃষকদের ফসলের ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে। এতে ১ লক্ষ ৫৭ হাজার ২০৯ পরিবারের ২২ হাজার ৭৬৫ লক্ষ টাকা ক্ষতি হয়। ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা প্রণয়ন করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট ক্ষতির পরিমাণ জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com