শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদযাপন করা হবে- সহকারী পুলিশ সুপার

মাহাবুব আলম- ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে উপজেলা পূজা উদযাপন পরিষদের সঙ্গে মতবিনিময় সভা করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) থানা চত্বরে অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরশেদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্যে সহকারী পুলিশ সুপার স্নেহাশীষ কুমার দাস বলেন, সামজিক সম্প্রীতি বজায় রেখে শারদ্বীয় দুর্গাপূজা পালন করা হবে।

এ উৎসবকে ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ বাহিনী কঠোর নজরদারিতে থাকবে। পূজাচলাকালিন প্রত্যেক মণ্ডপে পুলিশি টহল ও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে।

এসময় ওসি আরশেদুল হক বলেন, আপনাদের যেকোনো সমস্যা বা আশংঙ্কার বিষয়ে দ্রুত থানা পুলিশকে জানাবেন। আইনশৃঙ্খলা বাহিনী সবসময় আপনাদের পাশে আছে। পূজার সময় সাধারণ মানুষের যাতে কোনো অসুবিধা না হয় এবং ধর্মীয় সম্প্রীতি বজায় থাকে সেজন্য পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে। উপজেলার প্রতিটি পূজা মন্ডপ সিসিটিভির আওতায় আনা হবে।

সভায় উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক অমেন্দ্র মালাকার,রাজেন্দ্রনাথ রায়, সদস্য সচিব হরিমোহন রায়,বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্ঠান পরিষদের সভাপতি গৌরহরি বসাক,সম্পাদক চন্দ্র রায়সহ উপজেলার ৫৫টি পূজা মণ্ডপের সভাপতি ও সম্পাদকরা উপস্থিত ছিলেন।

এসময় পূজা উদযাপন নেতারা বলেন, শারদীয় দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের নয়, এটি একটি সার্বজনীন উৎসব। সবাই মিলে- মিশে এ উৎসব উদযাপন করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বদা প্রস্তুত থাকবে।

প্রতিটি পূজা মণ্ডপে স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে এবং পুলিশের পাশাপাশি আনসার ও গ্রাম পুলিশও দায়িত্ব পালন করবে।এ সময় পূজা উদযাপন পরিষদের নেতারা পূজা মণ্ডপের নিরাপত্তা, বিদ্যুৎ সরবরাহ, আলোকসজ্জা ও শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com