মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নওগাঁয় জোরপূর্বক কাঁচা ধান কাঁটার অভিযোগ

নাজমুল হক- নওগাঁ জেলা প্রতিনিধি.
নওগাঁ সদর উপজেলার চন্ডিপুর মৌজার আলহাজ্ব দুলাল হোসেনের ২০ শতাংশ জমিতে লাগানো কাঁচা ধান জোরপূর্বক কেটে জমি দখল করার চেষ্টার অভিযোগ একই এলাকার প্রভাবশালী ডিটল ও বাপ্পি’র বিরুদ্ধে।

সরজমিনে গিয়ে দেখা যায়, পূর্ব শত্রুতার জেরে আলহাজ্ব দুলাল হোসেনের বিশ শতাংশ জমিতে লাগানো জিরা কাঁচা ধান মঙ্গলবার সকাল ৭ টায় ডিটল ও বাপ্পি সহ অজ্ঞাত নামা আরো ৮/১০ জন এসে কাঁচা ধানগুলো কাটতে শুরু করে এ সময় খবর পেয়ে গ্রামের লোকজন সহ জমির মালিক আলহাজ্ব দুলাল হোসেন জমির দিকে এগিয়ে আসলে তারা দ্রুত পালিয়ে চলে যায়। এ বিষয়ে দুলাল হোসেন সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেন।

আলহাজ্ব দুলাল হোসেন বলেন, আমি পৈত্রিক সূত্রে এই জমির মালিক কিন্তু গত পাঁচ এ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর ডিটল ও বাপ্পি আমার বাড়ি ভাঙচুর করে এছাড়াও এই জমি এখন অবৈধভাবে দখলের পায়তারা করছে। আমি এর বিচার চাই।

এই বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য অভিযুক্ত ডিটল এর সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

সদর মডেল থানার অফিসের ইনচার্জ নূরে আলম সিদ্দিকী বলেন, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com