শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

নাটোর, র‍্যাব-৫ এর অভিযানে নওগাঁ সাপাহারে সংঘবদ্ধ “বিকাশ” হ্যাকিং চক্রের ২ প্রতারক গ্রেফতার

রুহুল আমীন খন্দকার- বিশেষ প্রতিনিধিঃ
র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‍্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারী, পর্নোগ্রাফিসহ প্রতারক ও হ্যাকারদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় জনৈক মোঃ কামাল হোসেন(৪১) পিতা- মোঃ আহছান আলী, সাং- আন্দি (সাঁইপাড়া), থানা- লালপুর, জেলা- নাটোর এর অভিযোগের ভিত্তিতে, সিপিসি-২, নাটোর ক্যাম্প, র‍্যাব-৫, রাজশাহী একটি অপারেশন দল শনিবার ৯ই এপ্রিল, ২০২২ইং তারিখ বিকেল ৪ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নওগাঁ জেলার সাপাহার থানাধীন সাপাহার বাজারস্থ এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।

কোম্পানী অধিনায়ক, অতিঃ পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন এবং কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে মোবাইল ফোনে ইন্টারনেট সংযোগ ব্যবহার করে বিকাশ এ্যাকাউন্ট হ্যাক করে বিকাশের মাধ্যমে প্রতারণালব্ধ অর্থ হাতিয়ে নেওয়ায় যথাক্রমে, (ক) ৫টি মোবাইল সেট, (খ) ১২টি সিমকার্ড, (গ) ১টি ক্যাশ ইন রেজিস্টার উদ্ধারমূলে জব্দ করা হয়।

অভিযানে গ্রেফতারকৃত আসামীরা হলো- ১। মোঃ মাসুদ পারভেজ বকুল (৪২), পিতা- মৃতঃ তায়েব উদ্দিন আহম্মেদ, সাং- সারাইডাঙ্গা, থানা- পত্নীতলা, ২। মোঃ রায়হান উদ্দিন(৩২), পিতা- মোঃ মজিবর রহমান, সাংকয়লাবাড়ী, থানা- মান্দা, উভয় জেলা- নওগাঁদ্বয়কে আটক করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত ২ জন আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়- তারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে দেশের বিভিন্নপ্রান্তের মোবাইল ফোনে বিকাশ এ্যাকাউন্ট ব্যবহারকারীদের নিকট হতে সু-কৌশলে বিকাশ পিনকোড হাতিয়ে নিয়ে ভুক্তভোগীর বিকাশ এ্যাকাউন্ট হ্যাক করে এবং পরবর্তীতে প্রতারণালব্ধ অর্থমোবাইল ফিন্যান্সিং সার্ভিস (বিকাশ) এর মাধ্যমে হাতিয়ে নেয়। এ ঘটনায় নাটোর জেলার লালপুর থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

উল্লেখ্য, উপরোক্ত ঘটনায় র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর বিরতিহীন চলমান অভিযানে সংঘবদ্ধ “বিকাশ” হ্যাকিং চক্রের ০২ প্রতারকে গ্রেফতারের বিষয়টি সিপিসি-২ নাটোর, র‍্যাব-৫, কতৃক ই-মেইল যোগে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই গণমাধ্যম কর্মীকে নিশ্চিত করা হয়েছে।

ইতোমধ্যেই র‍্যাবের পক্ষ থেকে অপরাধীদের কঠোর হুশিয়ারী দিয়ে জানানো হয়- দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে অবৈধ অস্ত্র-মাদকদ্রব্য উদ্ধার থেকে শুরু করে সকল প্রকার অরাজকতাকে রুখে দিতে র‍্যাব বদ্ধপরিকর। এ ছাড়াও র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের জিরো টলারেন্স ঘোষণার পাশাপাশি অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান গুলো চলমান রেখেছেন।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com