মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নাটোর র‍্যাব-৫ এর অভিযানে পরিবহনকালে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

রুহুল আমিন খন্দকার- বিশেষ প্রতিনিধিঃ
র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‍্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারীসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় সিপিসি-২, নাটোর ক্যাম্প, র‍্যাব-৫, রাজশাহীর একটি আভিযানিক দল অদ্য ৬ই এপ্রিল, ২০২২ইং তারিখ ২০ঃ৩০ ঘটিকায় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন বেতগাড়ী বটতলা এলাকায় কোম্পানী কমান্ডার অতিঃ পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন এর নেতৃত্বে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন সময় আসামীদের হেফাজত হতে যথাক্রমে, (ক) ২০.৫০০ (বিশ কেজি) শুকনো গাঁজা, (খ) ২টি মোবাইল ফোন, (গ) ২টি সিমকার্ড, (ঘ) ৩২টি বাঁশের ঝুড়ি উদ্ধার পূর্বক ৩ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হলো- মোঃ সোহরাব আলী(২৬), পিতা- মৃত আসকান্দর আলী, সাং- বিশ্বনাথ কাদিপুর, থানা- বিশ্বনাথ, জেলা- সিলেট, ২। মোঃ মামুন মিয়া(৩৫), পিতা- মৃত মালু মিয়া, সাং- বায়েক, থানা- কসবা, জেলা- ব্রাহ্মনবাড়িয়া।

আটককৃত ব্যক্তিদ্বয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তারা জব্দকৃত আলামত গাঁজা কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে আইন-শৃংখলা বাহিনীর চোখকে ফাঁকী দেওয়ার জন্য বিশেষ কায়দায় বাঁশের তৈরি ঝুড়ির ভিতর রক্ষিত সাদা পলিথিন ও খাকি কসটেপ দ্বারা মোড়ানো অবস্থায় গাঁজা রেখে পরিবহন ও বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল যা সাক্ষীদের সম্মুখে স্বীকার করে জবানবন্দি প্রদান করে।

গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন অঞ্চলে মাদক ক্রয় বিক্রয় করে আসছে।
উপরোক্ত ঘটনায় আসামীদের বিরুদ্ধে বগুড়া জেলার শাজাহানপুর থানায় দেশের প্রচলিত আইনে মামলা রুজু করা হয়েছে।

উল্লেখ্য, উপরোক্ত ঘটনায় র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর বিরতিহীন চলমান অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য গাঁজ উদ্ধার তথা আসামীদের গ্রেফতারের বিষয়টি আজ বৃহস্পতিবার ৭ই এপ্রিল ২০২২ইং তারিখ সিপিসি- ২ নাটোর, র‍্যাব-৫, কতৃক ই-মেইল যোগে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই গণমাধ্যম কর্মীকে নিশ্চিত করা হয়েছে।

ইতোমধ্যেই র‍্যাবের পক্ষ থেকে অপরাধীদের কঠোর হুশিয়ারী দিয়ে জানানো হয় যে, দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে অবৈধ অস্ত্র-মাদকদ্রব্য উদ্ধার থেকে শুরু করে সকল প্রকার অরাজকতাকে রুখে দিতে র‍্যাব বদ্ধপরিকর। এ ছাড়াও র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের জিরো টলারেন্স ঘোষণার পাশাপাশি অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান গুলো চলমান রেখেছেন।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com