মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নাটোর, র‍্যাব-৫ এর চলমান অভিযানে হেরোইন উদ্ধার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

রুহুল আমীন খন্দকার- বিশেষ প্রতিনিধিঃ
র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‍্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারীসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় সিপিসি-২, নাটোর ক্যাম্প, র‍্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল অদ্য সোমবার
২০শে জুন ২০২২ইং তারিখ ১০টা ৩০ ঘটিকায় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর জেলার সদর থানাধীন একডালা গ্রামস্থ বনলতা ফিলিং ষ্টেশনের সামনে চেক পোষ্ট করে কোম্পানী অধিনায়ক, অতিঃ পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন এবং কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।

অপারেশন চলাকালীন সময়ে মাদকদ্রব্য হেরোইন উদ্ধার পূর্বক ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হন র‍্যাব। ওই সময় যথাক্রমে, (ক) হেরোইন- ৩১৫ গ্রাম, (খ) মোবাইল ফোন- ১টি, (গ) নগদ মোট- ৭৮০/- (সাতশত আশি) টাকা উদ্ধারমূলে জব্দ করা হয়। অভিযানে গ্রেফতারকৃত আসামী হলো- মোঃ ফিরোজ শেখ (৫৮), পিতা- মৃত সমজান শেখ, সাং- দক্ষিন বাসুদেবপুর, থানা- হাকিমপুর, জেলা- দিনাজপুর।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়- সে জব্দকৃত আলামত হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছে বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করে জবানবন্দি প্রদান করে। আরো স্বীকার করে যে পূর্বেও দেশের বিভিন্ন স্থানে হেরোইন ক্রয় বিক্রয় করেছে। গ্রেফতারকৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। এ ঘটনায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে নাটোর জেলার সদর থানায় মদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

উল্লেখ্য- উপরোক্ত ঘটনায় র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর বিরতিহীন চলমান অভিযানে মাদকদ্রব্য ইয়াবা উদ্ধার তথা ১ জন মাদক কারবারিকে গ্রেফতারের বিষয়টি আজ সোমবার ২০শে জুন ২০২২ইং র‍্যাব-৫, কতৃক ই-মেইল যোগে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই গণমাধ্যম কর্মীকে নিশ্চিত করা হয়েছে।

ইতোমধ্যেই র‍্যাবের পক্ষ থেকে অপরাধীদের কঠোর হুশিয়ারী দিয়ে জানানো হয় যে, দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে অবৈধ অস্ত্র-মাদকদ্রব্য উদ্ধার থেকে শুরু করে সকল প্রকার অরাজকতাকে রুখে দিতে র‍্যাব বদ্ধপরিকর।

এ ছাড়াও র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের জিরো টলারেন্স ঘোষণার পাশাপাশি অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান গুলো চলমান রেখেছেন।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com