মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নেত্রকোণায় বোরো ধান কাটায় ব্যস্ত কৃষকরা

আব্দুর রহমান ঈশান- নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ
নেত্রকোনার বিস্তীর্ণ হাওরজুড়ে শোভা পাচ্ছে সোনালি ধানের সমারোহ। বৈশাখের শুরুতেই হাওরের একমাত্র ফসল বোরো ধান কাটা পুরোদমে শুরু হয়েছে। ফলে কাটা ধান শুকানো, মাড়াই ও গোলায় তোলা নিয়ে হাওর পারের কৃষকের ঘরে ঘরে ব্যস্ততা বেড়েছে।

এর আগে হাওরাঞ্চলে আগাম ব্রি-২৮ ধান কাটার মধ্য দিয়ে শুরু হয় এ মৌসুমের বোরো ফসল কাটা।প্রাকৃতিক দুর্যোগ, ঝড়, শিলাবৃষ্টি কিংবা আগাম বন্যার কবল থেকে ফসল রক্ষায় কষ্টের ফসল মাঠ ভরা পাকা ধান ঘরে তোলার স্বপ্নে বিভোর কৃষক। এরই মধ্যে জেলার হাওরে ৯ হাজার ৮০০ হেক্টর জমির ধান কাটা হয়েছে বলে জানায় কৃষি অফিস।

কৃষি বিভাগ জানায়- নেত্রকোনা জেলার পাঁচটি হাওর উপজেলাসহ ১০টি উপজেলায় বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারিত ছিল ১ লাখ ৮৪ হাজার ৪৭০ হেক্টর জমিতে। আবাদ হয়েছে ১ লাখ ৮৪ হাজার ৭৩৫ হেক্টর জমিতে। আবহাওয়া অনুকূলে থাকলে ভালোভাবে ধান ঘরে তুলতে পারবেন কৃষক।

হাওর উপজেলা খালিয়াজুরী, মদন, মোহনগঞ্জ, কলমাকান্দা, আটপাড়াসহ বিভিন্ন উপজেলায় খবর নিয়ে জানা গেছে বিভিন্ন হাওরের নিচু এলাকায় ধান কাটা পুরোপুরি শুরু হয়েছে। স্থানীয় ও বিভিন্ন এলাকা থেকে আগত কৃষি শ্রমিক ও হারভেস্টার দিয়ে ধান কাটছেন কৃষক।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ নুরুজ্জামান বলেন- ‘এ বছর বোরোর ফলন ভালো হয়েছে। নিচু জমিতে পুরোদমে ধান কাটা শুরু হয়েছে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com