শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

নেত্রকোনা জেলার বারহাট্রা উপজেলায় রঙ্গিন ফুল কপির চাষ

সেরাজুল ইসলাম- ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলায় রঙিন ফুলকপি চাষ করে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন সন্তোষ বিশ্বাস(৫১) নামে এক কৃষক। বেগুনি বা রানি গোলাপি ও হলুদ রঙের এই ফুলকপি দেখতে খুবই সুন্দর।

এই কপি চাষে কোনো প্রকার কীটনাশক বা সার ব্যবহার করা হয়নি, শুধু জৈব সার ব্যবহার করছেন বলে জানান তিনি। একই পরিমাণ খরচে অধিক লাভ হওয়ায় এই কপি চাষে আগ্রহী হয়ে উঠছেন স্থানীয় অন্য কৃষকরাও। বারহাট্টা উপজেলা সদর ইউনিয়নের রসুলপুর গ্রামের বাসিন্দা সন্তোষ বিশ্বাস।

এ বছর ২৫ শতাংশ জায়গায় লাউ, ঢ্যাঁড়স, ফুলকপি, বেগুন, টমেটো, শিম, শশাসহ বিভিন্ন জাতের সবজি চাষ করেছেন। তার পাশাপাশি উপজেলা কৃষি অফিসের পরামর্শক্রমে বেগুনি ও হলুদ ফুলকপি চাষ শুরু করেন তিনি। এতে করে ভালো ফলন ও মূল্য বেশি পাওয়ায় খুবই আনন্দিত সন্তোষ বিশ্বাস।

এছাড়াও অন্য কৃষকরা এই কপি চাষে আগ্রহী হওয়ায় এলাকায় ব্যাপক সাড়া পড়েছে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com